এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে ফের করোনার চোখরাঙানি, প্রায় ৪ মাস পর ৪০০-র গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ

West Bengal Corona Cases: গোটা রাজ্যের মধ্যে কলকাতায় (Kolkata) সর্বোচ্চ সংক্রমণ হয়েছে।  দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Paraganas)। পজিটিভিটি রেট ৪ দশমিক ৭৪ শতাংশ।

কলকাতা: গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও (West Bengal) ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ (Corona Cases)। রাজ্যে ৪ মাস ৪দিন পরে আজ ফের করোনা আক্রান্ত চারশো পার।

কী বলছে রাজ্যের আজকের করোনা আপডেট?

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের (positive case) সংখ্যা চারশো পার করে একদিনে দাঁড়িয়েছে ৪০৬ জনে। করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। 

গোটা রাজ্যের মধ্যে কলকাতায় (Kolkata) সর্বোচ্চ সংক্রমণ হয়েছে।  দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Paraganas)। পজিটিভিটি রেট ৪ দশমিক ৭৪ শতাংশ। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১২০ জন। এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন। 

আরও পড়ুন: Purulia: ট্যারেন্টুলা মাকড়সা থেকে আতঙ্ক ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়

দেশের করোনা পরিস্থিতি

অন্যদিকে দেশেও ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা (India Corona Update) পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, তা এখনও ১০ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৭৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৮।

এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ১৯ হাজার ৩৯৬। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৩১৩। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ২০ হাজার ২০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৯৫ লক্ষ ৮৯৫।

রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। খোঁজ মিলেছে ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তবে কি, নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরে আসতে পারে কোভিডের ফোর্থ ওয়েভ? আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্‍সকেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget