এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, ১ দিনে নতুন করে আক্রান্ত ১৯,১৫৪ জন

এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকালের তুলনায় রাজ্যে মৃতের সংখ্যাও কমল। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২০,২৬৫ জনের।

কলকাতা: গতকালের তুলনায় আরও একটু কমল করোনা সংক্রমণ (Covid Graph)। গতকাল রাজ্যে সংক্রমিত (Covid Positive) হয়েছিলেন ১০,৯৫৯ জন। আজ রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯,১৫৪ জন। সবমিলিয়ে রাজ্যে (WB Corona) করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯,৪৯,০৭৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী এ দিন রাজ্যে করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩৪,৮১৬। যা গতকালের তুলনায় ৯,৯৯৩ জন কম। 

এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Covid Death) হয়েছে ৩৫ জনের। গতকালের তুলনায় রাজ্যে মৃতের সংখ্যাও কমল। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২০,২৬৫ জনের। যদিও এ নিয়ে  পরপর সাতদিন দৈনিক মৃত্যু ৩০ পার করল। 

 

দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। কলকাতায় (Kolkata) একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৭৫ জন, এখানে মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৩১৭ জন। মৃত ৪ জন। উদ্বেগ বাড়িয়ে হাওড়ায় একদিনে মৃত্যু ১১ জন।

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই সময় পর্বে করোনা সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯,১১২ জন। সবমিলিয়ে আজ রাজ্যে সুস্থতার হার ৯২.০৪ শতাংশ। 

করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা এবার সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় ৪০ শতাংশ। গতকালের তুলনায় সংক্রমণ-হার প্রায় ১০ শতাংশ বাড়ল। একদিনে প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়ল ওমিক্রন (Omicron) সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯১।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।  দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৭ দশমিক ৯৪ শতাংশ।  দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৯২।গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪০৫ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget