এক্সপ্লোর

Corona Death toll: সংক্রমণ কমলেও রাজ্যের চিন্তা মৃত্যুহার; করোনা কোপে প্রাণহানি বৃদ্ধি

Corona Death: রাজ্যে পজিটিভিটি রেট কমে গেলেও করোনা কোপে প্রাণহানি এখনও ত্রিশের ওপরেই রয়েছে।

নয়া দিল্লি: এখনও রাজ্যে করোনা মৃত্যু নিয়ে চিন্তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩২ জন। নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৭৩৬ জন। সংক্রমণের নিরিখে এই সংখ্যা অনেকটাই কম। কিন্তু দৈনিক মৃত্যু এখনও ৩০ এর ওপরেই। রাজ্যে পজিটিভিটি রেট কমে গেলেও করোনা কোপে প্রাণহানি এখনও ত্রিশের ওপরেই রয়েছে। আর এই কোভিড-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা রাজ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। 

রাজ্যে দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৫৫৯ জন। গতদিন যা ছিল ১ হাজার ৭৭২ জন। শতাংশের বিচারে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.১৬%। টানা তিন সপ্তাহের বেশি সময় পর গতদিন এ রাজ্যে করোনায় প্রাণহানির সংখ্যা ৩০-য়ের নীচে ছিল। মৃত্যু হয়েছিল ২৯ জনের। তবে গত ২৪ ঘন্টায় কোভিডে বাংলায় প্রতিদিনের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বঙ্গে মৃত্যু হার ১.০৪ শতাংশ।

মৃত্যু হার না কমায় চিন্তিত চিকিৎসকরা। পশ্চিম বর্ধমানেই একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। এরপর রয়েছে কলকাতা। মহানগরে করোনা কোপে মৃত্যু হয়েছে ৫ জনের। চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের মতে, আগামী দিনে ধীরে ধীরে কমবে পজিটিভিটি রেট। কিন্তু যদি সুরক্ষা ব্যবস্থাকে ঢিলে করা হয়। তাহলে ফের বাড়তে পারে সংক্রমণ। তিনি এও বলেন যে, "করোনায় তিন রকমের রোগীর মৃত্যু হচ্ছে। এক কোমর্বিডিটি থাকা বয়স্ক ব্যক্তি। যাঁদের আগের কিছু গুরুতর রোগ ছিল। যাঁদের কোভিড মারাত্মকভাবে প্রভাব ফেলছে।" 

এদিকে, ফের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিলের অভিযোগ। রোগীর পরিবারকে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি জরিমানাও করল স্বাস্থ্য কমিশন। করোনা (COVID-19) আক্রান্ত হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ব্যারাকপুরের বাসিন্দা ডালিয়া গোস্বামী। সেখানে ২৯ দিনে চিকিৎসার খরচ বাবদ বিল ধরানো হয় ২৯ লক্ষ ৬৪ হাজার টাকার। এর মধ্যে শুধু ওষুধের বিলই ১০ লক্ষ টাকার। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাবদ নেওয়া হয়েছে সাড়ে চার লক্ষ টাকা। চিকিৎসা সরঞ্জামের বিল ধরা হয়েছে দু’লক্ষ টাকা।

রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ওই বিল পর্যালোচনা করেছে কমিশন। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘পঞ্চমবার একই অভিযোগ ফের উঠল। তাই আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করলাম।’ 

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget