এক্সপ্লোর

DA Agitation: বকেয়া DA-র দাবিতে অনড়, এবার আমরণ অনশন শুরু আন্দোলনকারীদের

West Bengal News: লোকসভা ভোটের আগে, বকেয়া ডিএ-র দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ।

কলকাতা: ডিএ-র দাবিতে (DA Agitation) আন্দোলনের তীব্রতা আরও বাড়াচ্ছে আন্দোলনকারীরা। শহিদ মিনারে ধর্না মঞ্চে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ৪ আন্দোলনকারী। তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তীব্রতা বাড়চ্ছে আন্দোলনের: শুক্রবার মিছিলের পর শনিবার আমরণ অনশন শুরু করেছেন চার জন আন্দোলনকারী। লোকসভা ভোটের আগে, বকেয়া ডিএ-র দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ। অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, “অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ রিলিফ ছাড়া, আর কোনও তাঁরা বাজার দরে সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের এই রিলিফটা বাড়লে রাজ্যের দৈনন্দিন মজুরিও বৃদ্ধি পায়, রাজ্যবাসীরও উন্নতি হয়।’’                                    

গত বছর ২৭ জানুয়ারি, শহিদ মিনারে আন্দোলন শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ। এক বছরেও পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবি। তাই বছর ঘুরতে চললেও, এখনও শহিদ মিনারে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্য সরকারি কর্মচারীরা পান ১০ শতাংশ হারে ডিএ। অনির্দিষ্টকালের অনশনের পাশপাশি, ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “এখন রাজনীতি দেখার সময় নয়, পশ্চিমবঙ্গটা ভাসতে বসেছে। এটা শুধুমাত্র ডিএ-র লড়াই নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে, তাঁর কর্মচারীরা প্রতিবাদ করলে পরে তাঁদেরকে বরখাস্ত করা হবে, সেই রাজ্যে জরুরি অবস্থার থেকে কম কিছু হচ্ছে না।’’

সংগ্রামী যৌথ মঞ্চের আমরণ অনশনে রাজ্যপালের হস্তক্ষেপের অনুরোধ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “ওঁদের দাবি যুক্তি সঙ্গত। আমরণ অনশনে যাতে না যায় তারজন্য মুখ্যসচিব বা সরকার অবিলম্বে তাঁদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক। কথাবার্তা বলুক। আমি এই আবেদন করব। রাজ্যের মুখ্যসচিবকে আবেদন করব। রাজ্যের গভর্নরকে বলব হস্তক্ষেপ করুন।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: IAS Success Story: ছোট থেকেই বলতে ও শুনতে অক্ষম ! তার পরও প্রথম চেষ্টাতেই IAS ডি রঞ্জিত

সেরা শিরোনাম

DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget