এক্সপ্লোর

Dengue Death: বাড়ছে উদ্বেগ, ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

West Bengal Dengue Situation: পরিবার সূত্রে খবর, গত ২২ অক্টোবর তিনি ভর্তি হয়েছিলেন পিয়ারলেস হাসপাতালে। আজ সকালে তাঁর মৃত্যু হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ফের শহরে ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যু হল। বছর তিরিশের রোহিত দাস সার্ভে পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, গত ২২ অক্টোবর তিনি ভর্তি হয়েছিলেন পিয়ারলেস হাসপাতালে। আজ সকালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সংক্রমণের উল্লেখ রয়েছে।  

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু: রাজ্যে (West Bengal) ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি। দিনে দিনে মারাত্মক হয়ে উঠছে ডেঙ্গি। অকালে ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকালের হিসেব অনুযায়ী, এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬২৮ জন। এবছর রাজ্যে এখনও পর্যন্ত ৮৮ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। শুধু কলকাতায় এই সংখ্যাটা ২৫। শুক্রবার কলকাতায় ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল।

উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যজুড়েই ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিনই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।  উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে ডেঙ্গি সংক্রমণ ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে। পুরসভা সূত্রে দাবি, এরইমধ্যে ধূপগুড়িতে ১৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির নীচের বরফকলে মিলেছে ডেঙ্গির মশার লার্ভা। পুরকর্মীরা ওয়ার্ডে স্প্রে করার সময় তাঁদের চোখে পড়ে বরফকলে মশার লার্ভা। বন্ধ করে দেওয়া হয় বরফকলটি। পুরসভা সূত্রে খবর, যে বাড়ির নীচে বরফকল, সেই বাড়ির ২ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তিনজন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।  জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারই ৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। গত তিন মাসে প্রায় ৩ হাজার জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন জলপাইগুড়িতে।

এদিকে গতকাল, পথে নামেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা শহরে যে এলাকায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, সেই ১০৬ নম্বর ওয়ার্ডের উত্তর পূর্বাচল রোডে সচেতনতামূলক প্রচার করলেন ফিরহাদ হাকিম। মাইকে প্রচারের পাশাপাশি, পুর প্রতিনিধিদের নিয়ে ঘুরে দেখলেন এলাকায় কোথাও নোংরা, আবর্জনা বা ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা জন্মানোর পরিস্থিতি আছে কি না। কোনও বহুতলের ছাদে বা কোনও উঁচু জায়গায় জল বা আবর্জনা রয়েছে কি না, ড্রোন উড়িয়ে দেখা হল তাও। মেয়রের দাবি, নাগরিকদের সচেতনতার অভাবেই ডেঙ্গির বাড়বাড়ন্ত। 

আরও পড়ুন: Howrah News: সরষের তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ১৬ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget