এক্সপ্লোর

Howrah News: সরষের তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ১৬ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

Mustard oil Tanker Overturned: পুলিশ সূত্রে খবর, হলদিয়া থেকে কলকাতায় আসার পথে একটি সরষের তেলের ট্যাঙ্কার উল্টে যায়। সরষের তেল ট্যাঙ্কার থেকে চুঁইয়ে পড়তে শুরু করে।

সুনীত হালদার, হাওড়া: সরষের তেলের (Mustard Oil) ট্যাঙ্কার উল্টে বিপত্তি। আজ সকাল ১০টা নাগাদ উলুবেড়িয়ায় জেলে পাড়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, হলদিয়া থেকে কলকাতায় আসার পথে একটি সরষের তেলের ট্যাঙ্কার উল্টে যায়। সরষের তেল ট্যাঙ্কার থেকে চুঁইয়ে পড়তে শুরু করে। সেই তেল সংগ্রহের জন্য ভিড় জমে যায় স্থানীয়দের। ১৬ নম্বর জাতীয় সড়কের একটি লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরষের তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি: সাত সকালে উলুবেড়িয়া উল্টে গেল ভোজ্য তেলের ট্যাঙ্কার। ট্যাঙ্কার উল্টে তার থেকে চুঁইয়ে পড়তে শুরু করে তেল। রাস্তার ধারেই কার্যত তেলের নদী তৈরি হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ১০ টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ায় জেলে পাড়া ব্রিজের কাছে একটি ভোজ্য তেলে বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, হলদিয়া থেকে কলকাতার দিকে আসছিল সেটি। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে, তেল কিনতে গিয়ে চোখে সরষের ফুল দেখছে সাধারণ মানুষ। বিভিন্ন ব্র্যান্ডের ১ লিটার বিভিন্ন ভোজ্য তেলের দাম এখন ১৬০-১৭০টাকা। এই পরিস্থিতিতে সরষের তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে যেতেই পোয়া বারো স্থানীয়দের একাংশের। বালতি নিয়ে অনেকেই হাজির হন তেল সংগ্রহ করতে। বালতি ভর্তি করতে রীতিমতো হুড়োহুড়ি বেধে যায়। দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের একটি লেনে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। গতকাল দুপুরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার কুমরাই মসজিদ এলাকায়। হামলার অভিযোগ উঠেছে ওসমান মির্জা ও গোলাম মোস্তফার বিরুদ্ধে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, কদর আলি মির্জার সঙ্গে জমি নিয়ে পুরনো বিবাদ ছিল ওসমান ও গোলামের। অভিযোগ, সেই বিবাদ থেকেই ধারাল অস্ত্র দিয়ে কদর আলি মির্জার উপর হামলা চালাল ওই দুজন যার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, গত কাল দুপুরে রাস্তায় ওই ব্যক্তিকে দু’জন এসে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার পরই তিনি বাড়িতে ঢুকে দরজা দিয়ে দেন। বড়ঞা থানায় দায়ের হয়েছে অভিযোগ। এ নিয়ে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যদিও ফুটেজের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। বড়ঞা থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ২ জন পলাতক।  

আরও পড়ুন: Arunima Pal Update: মানুষের কামড়ের চিহ্ন মিলেছে অরুণিমার হাতে! সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনে উল্লেখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget