এক্সপ্লোর

SIR in Bengal: খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও সিরিয়াল নম্বর মিলছে না? চিন্তার কারণ আছে কি?

Draft Voter List WB: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, আগের সিরিয়াল নম্বরের সঙ্গে এখনকার সিরিয়াল নম্বর মিলছে না।

কলকাতা: SIR-এর পর প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। সব অভাব-অভিযোগ খতিয়ে দেখে, চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তবে তার আগেই ভোটারদের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্য়া বদলে গেল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, আগের সিরিয়াল নম্বরের সঙ্গে এখনকার সিরিয়াল নম্বর মিলছে না। কেন এমন হচ্ছে, এক্ষেত্রে কী করণীয় জানুন। (Draft Voter List WB)

নির্বাচন কমিশনের ওয়েবসাইটি গিয়ে এপিক নম্বর দিয়ে অথবা নাম-এলসাকার নামের ভিত্তিতে খসড়া তালিকায় নাম দেখা যাচ্ছে। পোলিং বুথ, অর্থাৎ যেখানে গিয়ে ভোট দেন, সেই সংক্রান্ত তথ্যও থাকছে। আর সেই তালিকাতেই সিরিয়াল নম্বরে রদবদল চোখে পড়ছে এই মুহূর্তে। অর্থাৎ কারও সিরিয়াল নম্বর আগে যদি ২০০ ছিল, তা এখন ১৭০ বা ১৮০ হয়ে যেতে পারে।  (SIR in Bengal)

ভোটার তালিকা নতুন করে আপডেট করাতেই সিরিয়াল নম্বরে এই ফারাক চোখে পড়ছে। এলাকার মৃত, নিখোঁজ, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করে আগের ভোটার তালিকায় কাটছাঁট করেছে কমিশন এবং সেই তথ্য়ানুসারে নতুন তালিকা প্রকাশিত হয়েছে। বহু ভোটারের নাম বাদ যাওয়াতেই সিরিয়াল নম্বর এগিয়ে এসেছে অনেকের।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজের এপিক নম্বর বা অন্য তথ্য দিলেই ছবি ছাড়া ভোটার কার্ডের তথ্য ফুটে উঠছে। এটা আগেও দেখা যেত। তবে সেটি ছিল ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী। সেই ২০২৫-এর সিরিয়াল নম্বর এবার বদলে গিয়েছে। ফলে ভোটার তালিকায় নাম থাকলেও, সিরিয়াল নম্বর বদলে গেলে দুশ্চিন্তার কিছু নেই। কমিশন সূত্রে খবর, ৫৮ লক্ষের নাম বাদ গেলে সিরিয়াল নম্বর বদলানোই স্বাভাবিক। এনুমারেশন ফর্মের যে প্রতিলিপি ভোটারের কাছে রয়েছে, তাতে আগের সিরিয়াল নম্বর লেখা রয়েছে। সেটি ধরে এখনকার সিরিয়াল নম্বরের সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে। শুধু তাই নয়, এই সিরিয়াল নম্বরও আগামী বদলে যেতে পারে। অভিযোগ-অনুযোগ খতিয়ে দেখে আরও রদবদল ঘটানো হতে পারে তালিকায়। ফলে চূড়ান্ত তালিকা আসতে আসতে সিরিয়াল নম্বর ফের বদলে যেতে পারে।

 voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলছে খসড়া ভোটার তালিকা। পাশাপাশি GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। এছাড়াও electoralsearch.eci.gov.in/ নতুন ওয়েবসাইটের কথা জানিয়েছে কমিশন। পাশাপাশি, খসড়া ভোটার তালিকা মিলবে BLO-র কাছেও।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget