এক্সপ্লোর

West Bengal Election Result 2021 : তিন কেন্দ্রেই এগিয়ে দল, গড়বেতায় নাচ-মালদায় পথচলতি মানুষকে মিষ্টিমুখ তৃণমূলের

তিন কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। জয়ের গন্ধ পেতে শুরু করেছে ঘাসফুল শিবির।

মালদা ও গড়বেতা : তিন কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। জয়ের গন্ধ পেতে শুরু করেছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসব শুরু করে ফেলেছে তৃণমূল। মালদায় পথচলতি মানুষকে করানো হচ্ছে মিষ্টিমুখ। গড়বেতায় নাচ তৃণমূলকর্মীদের। এদিকে কালীঘাটে উড়ছে সবুজ আবির।

ভবানীপুরে ১২৪৩৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের গণনায় ৯৯৭৪টি ভোট পেয়েছেন তিনি। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল তৃতীয় রাউন্ডে পেয়েছেন ৩৮২৮টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ২৫০টি ভোট।

এদিকে জঙ্গিপুরে ৮৩৯৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। অন্যদিকে সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ৩৭০০ ভোটে এগিয়ে আমিরুল।

এদিকে আজ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, "আমি রিল্যাক্সড, কারণ আমি জানি, ৫০ হাজারের বেশি ব্যবধানে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার দিন মমতাদি খুব বেশি কারোর সঙ্গে কথা বলেন না।" ভবানীপুরে প্রথম থেকেই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলছে। মোট ২১ রাউন্ড গণনা হবে।

আরও পড়ুন ; ভবানীপুরে ২৩৯৫৭ ভোটে এগিয়ে মমতা

মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। কমিশন সূত্রের খবর, জঙ্গিপুরে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জের ২৪ রাউন্ড গণনা হবে। গত ২৬ এপ্রিল, সপ্তম দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। গত বৃহস্পতিবার, ভবানীপুরের পাশাপাশি বকেয়া ভোটগ্রহণ হয় ওই দুই কেন্দ্রেও। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয় ত্রিমুখী। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। সামেশরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূলের আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপি প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএমের মোদাসসর হোসেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget