এক্সপ্লোর

Ex Vice Chancellor : 'প্রতিবাদ না করলে, নৈরাজ্য তৈরি হবে', রাজ্যপালের বিরুদ্ধে সরব প্রাক্তন উপাচার্যরা

Governor CV Ananda Bose : আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়। উপাচার্য নিয়োগ বিতর্কে মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

কলকাতা : উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে এবার রাজ্য সরকারের (West Bengal Government) পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন উপাচার্যরা (Ex Vice Chancellors)। সাংবাদিক সম্মেলনে সরব হয়ে প্রাক্তন উপাচার্যরা বলেছেন, 'আইন মেনে শিক্ষা দফতরে যাঁরা রিপোর্ট পাঠিয়েছেন, তাঁদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে। যাঁরা আইন ভেঙে রাজভবনে রিপোর্ট পাঠিয়েছেন, তাঁদের উপাচার্য পদের মেয়াদ বাড়ানো হয়েছে। ২৭ জন উপাচার্যর মধ্যে ৩ জন নিয়ম মানেননি, তাঁদের মেয়াদ বাড়ানো হয়েছে।'

প্রতিবাদ না করলে, নৈরাজ্য তৈরি হবে বলেই সরব হয়েছেন প্রাক্তন উপাচার্যরা। তাঁদের বক্তব্য, '২০১৯-এর আইন অনুযায়ী উপাচার্যরা সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারেন না। রাজ্যপালও উপাচার্যর কাছ থেকে সরাসরি রিপোর্ট চাইতে পারেন না'। ওমপ্রকাশ সিনহা সহ প্রাক্তন উপাচার্যররা এদিন সাংবাদিক সম্মেলন করেন। যেখানেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) রাজ্যর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন তাঁরা।

প্রসঙ্গত, আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়। উপাচার্য নিয়োগ বিতর্কে মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই  উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। গতকাল ট্যুইট করে একে বেআইনি বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। রাজ্যপালকে এবিষয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য় করেন তিনি। 

আরও পড়ুন- অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই নবম-দশমে চাকরি, মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি

যাদবপুর, কাজি নজরুল, কল্যাণী, বর্ধমানের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছে। যার পরই বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি না করে বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governer CV Ananda Bose)। পাশাপাশি শূন্য আসন পূরণ করতে নিয়োগ চলবে, খবর রাজভবন সূত্রে। আর রাজভবনের যে নিয়োগ নির্দেশের পরই রাজ্য সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। অন্তর্বতী উপাচার্য হিসেবে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদেরকে নিয়োগ প্রত্যাখ্যানের বার্তা দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইটে লিখেছেন, বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছে, উপাচার্য নিয়োগের ঘটনায় যা সর্বসমক্ষে চলে এসেছে।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget