এক্সপ্লোর

Flood Scare : জলে ভাসছে বাংলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি, মাঠেই নষ্ট হচ্ছে ফসল, পুজোর মুখে আনাজের মূল্যবৃদ্ধির আশঙ্কা

Hooghly News : পুজোর মুখে এক ধাক্কায় বেড়ে গিয়েছে সবজির দাম। ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই নাগাড়ে বৃষ্টিকে দায়ী করছেন।

সোমনাথ মিত্র, হুগলি : নিম্নচাপের টানা বৃষ্টি আর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। মাঠেই নষ্ট হচ্ছে ফসল। পুজোর (Durga Puja 2023) মুখে বাজারে জোগান কমে যাওয়ায়, চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। 

মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল। তার সবই যাচ্ছে নিম্নচাপের বৃষ্টিতে ভেসে। বিপদ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জল। কৃষিপ্রধান হুগলি (Hooghly) জেলায় সারা বছর ধরে সবজি চাষ হয়। তার একটা বড় অংশ এবার ক্ষতির মুখে। জল জমে থাকায় গোড়া গিয়েছে পচে। ঘরে তোলার আগে খেতেই নষ্ট হচ্ছে ধান, কপি, পটল, ঝিঙে-সহ একাধিক সবজি। ধার-দেনা করে চাষ করায়, মাথায় হাত কৃষকদের। 

এর প্রভাব পড়েছে বাজারে। পুজোর মুখে এক ধাক্কায় বেড়ে গিয়েছে সবজির দাম। ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই নাগাড়ে বৃষ্টিকে দায়ী করছেন। সবজি বিক্রেতাদের বক্তব্য, পটল ছিল ৮০ টাকা পাল্লা দেড়শো হয়ে গেছে, কপির দাম দেড়ার ওপর দাম বেড়ে গেছে সব। বাজার করতে যাওয়া এক ক্রেতার মুখেও একই আপেক্ষ, সবকিছুরই দাম বেড়েছে। সব আনাজের দামই প্রায় দেড়গুণ বেড়ে গিয়েছে। ফসল নষ্ট হচ্ছে যেভাবে তাতে আরও দাম বাড়তে পারে। খরচ কমিয়ে অল্প কেনা ছাড়া উপায় কী। 

কৃষকদের ক্ষতির কথা মানছে প্রশাসনও। উদ্যান পালন দফতরের আধিকারিক শুভাশিস গিরি বলেছেন, প্রায় ৩০০ হেক্টরের মতো সবজির ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ বাড়বে, সময় লাগবে ফাইনাল রিপোর্ট তৈরি করতে। প্রতি বর্ষাতেই কৃষিজমি ভেসে যাওয়ায় ক্ষতি হয় ফসলের। সমস্যা সমাধানে কী ব্যবস্থা নেয় সরকার, সেদিকেই তাকিয়ে হুগলির কৃষকরা।                                                                                                                                         


আরও পড়ুন- হাজার পাতা করে নথি পাঠিয়ে ইডি অফিসে হাজিরা দিলেন না অভিষেকের মা, বাবা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ 

 

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget