এক্সপ্লোর

West Bengal: গুরুত্ব কমছে? টি অ্যাডভাইসারি কাউন্সিল থেকেও অপসারিত প্রাক্তন TMC বিধায়ক সৌরভ চক্রবর্তী

Trinamool Congress: জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ ও গঙ্গাপ্রসাদ শর্মাকে নতুন সদস্য করা হয়েছে। পাশাপাশি এই টি ডিরেক্টরেটকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শ্রম দপ্তরের অধীনে নিয়ে আসা হয়েছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: এসজেডিএর পর এবার টি অ্যাডভাইসারি কাউন্সিল থেকেও সৌরভ চক্রবর্তীকে (Sourav Chakraborty) সরিয়ে দেওয়া হল । রাজ্য সরকার (West Bengal Government) নতুন ভাবে টি অ্যাডভাইসারি কাউন্সিল (Tea Advisory Council) গঠন করেছে । সেখানে জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ এবং গঙ্গাপ্রসাদ শর্মাকে নতুন সদস্য করা হয়েছে । পাশাপাশি এই টি ডিরেক্টরেটকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শ্রম দপ্তরের অধীনে নিয়ে আসা হয়েছে । টি অ্যাডভাইসারি কাউন্সিলের ১৩ জনের কমিটিতে চেয়ারম্যান পদে মন্ত্রী মলয় ঘটক রয়েছেন ।

কয়েক মাস আগে সৌরভ চক্রবর্তীকে এসজেডিএর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার । সেখানে দার্জিলিংয়ের জেলা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে । এবার সৌরভকে টি অ্যাডভাইসারি কাউন্সিল থেকেও সরিয়ে দেওয়া হল । অর্থাৎ দলের অন্দরে আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়কের গুরুত্ব ক্রমেই কমছে বলে মনে করছেন অনেকেই ।

যদিও এই অভিযোগ মানতে নারাজ সৌরভ চক্রবর্তী । তাঁর দাবি, আরও নিষ্ঠার সঙ্গে এবার থেকে তিনি সংগঠনের কাজ করবেন । সরকারি পদ। সুবিধার জন্য করেছে । মুখে আক্ষেপ নেই দাবি করলেও আক্ষেপের সুরেই সৌরভ বলেন, 'মলয় ঘটক মন্ত্রী । মলয় ঘটকই চেয়ারম্যান । ফলে ভাল ভাবেই কাজ হবে । নতুনদের এগিয়ে দিয়ে, সুযোগ দেওয়া উচিত ।'        

আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা

সৌরভের দাবি, 'আমি সর্বভারতীয় রাজনীতি করা মানুষ । বাংলাকে হাতের তালুর মতোই চিনি । কোন কমিটিতে থাকলাম না বা থাকলাম তাতে কিছু যায় আসে না । আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম একসময় এই কমিটির । যদিও কাজ করার সুযোগ পাইনি । দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম । গোয়া-মনিপুরে দলের দায়িত্বে ছিলাম । হামলাও হয়েছিল আমার উপর ।'

সৌরভের কথায়, 'নতুন এডভাইসারি কাউন্সিলের উচিত যাতে ৩১৬ টি চা বাগান শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান করা যায় সেদিকে নজর দেওয়া ।'           

আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget