এক্সপ্লোর

West Bengal Tab Money : ৪ হাজার ৮৪১ জন ছাত্রের অ্যাকাউন্টে ২ বার ট্যাবের টাকা, কেউ আবার পেলেনই না !

ছাত্র-ছাত্রীদের ট্যাব কিনতে, পড়ুয়া পিছু ১০ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম 'তরুণের স্বপ্ন'। আর এই স্বপ্নেই বেঁধেছে গোলযোগ।

রাজীব চৌধুরী, মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : রাজ্য সরকারের আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে, রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। তার মধ্যেই এবার পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়েও সামনে আসতে শুরু করেছে একের পর এক অভিযোগ। কখনও অ্যাকাউন্টে পৌঁছচ্ছেই না  টাকা। কখনও টাকা চলে যাচ্ছে অন্য জেলায় অন্য অ্যাকাউন্টে। দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ। ট্যাবের টাকা নিয়ে শেষ নেই অভিযোগের। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব কিনতে, পড়ুয়া পিছু ১০ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম 'তরুণের স্বপ্ন'। আর এই স্বপ্নেই বেঁধেছে গোলযোগ। কারও অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছেই না, আবার অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা দুবার করে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। এমনটাই ঘটেছে মুর্শিদাবাদে। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনীতির দড়ি টানাটানি। আবাস দুর্নীতি নিয়ে যখন ভুরি ভুরি অভিযোগ আসছে জেলা জেলা থেকে, তখনই নজরে ট্যাবের টাকা নিয়ে অভিযোগ। 

১৭টি স্কুলে ৪ হাজার ৮৪১ জন ছাত্রের অ্যাকাউন্টে  ২ বার ট্যাবের টাকা ঢুকেছে। যে টাকার অঙ্ক ৪ কোটি ৮৪ লক্ষ। বিষয়টি সামনে আসতেই, দ্বিতীয়বার পড়ুয়াদের অ্যাকাউন্টে যাওয়া টাকা পুনরুদ্ধার করতে তৎপর হয়েছে প্রশাসন। টাকা পুনরুদ্ধারের জন্য ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। আর এই কাণ্ড নিয়ে মুখ খুলেছেন শিক্ষকরাও। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি দিলীপ সিংহ রায়ের দাবি, নির্দ্বিধায়, যারা, যার দোষে, যে অফিসারের দোষে, সরকারের সদিচ্ছা কালিমালিপ্ত হচ্ছে, করছেন, ছাত্র-ছাত্রীদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন, সেইসব অফিসারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অন্যদিকে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুখ্য উপদেষ্টার দাবি, 'এটা প্ল্য়ানফুলি করা হয়েছে। এটা যদি প্রি প্ল্যানড না হত, তাহলে বিগত দিনে শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি যে ধরনের দুর্নীতি, তাতে স্বয়ং শিক্ষামন্ত্রী জড়িয়ে এবং তিনি এখন জেলে রয়েছেন। যাদেরকে নিয়ে তিনি কাজ করতেন, তাদের অনেকেই এখনও পর্যন্ত তাদের নিজের নিজের পদে আসীন আছেন।' 

এদিকে মুর্শিদাবাদে যখন পড়ুয়াদের অ্যাকাউন্টে ২ বার করে ট্যাবের টাকা ঢুকছে, তখন দুর্গাপুরে কার্যত দেখা গিয়েছে উলটপুরাণ। সেখানে ৭ জন পড়ুয়ার টাকা জমা পড়ল অন্যের অ্যাকাউন্টে । তাও আবার জেলার বাইরে! পশ্চিম বর্ধমানে ৭ জন পড়ুয়ার ট্যাবের টাকা জমা পড়ল উত্তর দিনাজপুরে। এই পরিস্থিতিতে সোমবারই মুখ্যসচিব এবং DGP-র উপস্থিতিতে নবান্নে একটি বৈঠক হয়। যেখানে ছিলেন মালদা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর, এই পাঁচ জেলার DM, SP-রা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে      

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget