এক্সপ্লোর

Cattle Smuggling Case: সিবিআই তদন্তে ব্যাঘাত নয়, গরুপাচারে পৃথক তদন্ত করতে পারবে না রাজ্য, জানাল হাইকোর্ট

Calcutta High Court: এ নিয়ে আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ আদালতের। 

সৌভিক মজুমদার, কলকাতা: কয়লাপাচারের (Coal Smuggling) এবার গরুপাচার মামলাতেও- (Cattle Smuggling Case) রাজ্য সরকারের ধাক্কা। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিল, আপাতত গরুপাচার মামলায়. কোনও তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। এমন কোনও পদক্ষেপ করতে পারবে না তারা, যাতে সিবিাই-এর তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়। একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন অন্তর্বর্তীকালীন নির্দেশে এমনটাই জানাল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

গরুপাচার মামলায় আপাতত তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ

শুধু তাই নয়, গরুপাচার মামলায় রাজ্য় পুলিশের পৃথক তদন্ত নিয়ে রাজ্যের কাছে হলফনামাও চেয়েছে হাইকোর্ট। তাতে রাজ্যের তরফে সময় চাওয়া হলে, আদালত আগামী তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ১৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেখানেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত জানিয়ে দেবে বলে জানা যাচ্ছে। 

বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে, গরুপাচার মামলায় সিবিআই-এর কাজে কোনও রকম ব্যাঘাত ঘটানো যাবে না। রাজ্য পুলিশের তরফে এ নিয়ে আপাতত কোনও পদক্ষেপ বা তদন্ত করা যাবে না। তিন সপ্তাহ পর রাজ্যের হলফনামা পেলেই আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে। তবে আপাতত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে রাজ্য পুলিশের তদন্তপ্রক্রিয়া আটকে দিল আদালত।

আরও পড়ুন: TMC: 'সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি', সুপ্রিম কোর্টে ১৯ তৃণমূল নেতার স্বস্তি

গরুপাচার নিয়ে ২০১৯ সালে রঘুনাথপুর থানায় একটি এফআইআর দায়ের হয়। সম্প্রতি সেই মামলা নিয়ে পৃথক তদন্ত শুরু করে আদালত। সেই নিয়ে নিম্ন আদালতে পৃথক তদন্তের অনুমতি চায় তারা, যা মঞ্জুরও হয়ে যায়। এর পর রাজ্য পুলিশের তরফে একটি চার্জশিটও জমা দেওয়া হয়। 

কিন্তু কেন্দ্রীয় সংস্থা যখন গরুপাচার মামলার তদন্ত করছে, সেই সময় এতদিন পর হঠাৎ রাজ্য় পুলিশের এই সক্রিয়তা কেন, প্রশ্ন তোলেন অনেকেই। কলকাতা হাইকোর্টেরই এক আইনজীবী এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাতে তিনি জানান, সিবিআই গরুপাচার মামলার তদন্ত করছে। তাতে এতদিন পর রাজ্য পুলিশ কেন সমান্তরাল তদন্ত চালাচ্ছে? সামগ্রিক ভাবে গরুপাচার মামলার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া হোক এবং রাজ্য পুলিশকে হটানো হোক বলেও আদালতে আবেদন জানান তিনি। 

শুধু তাই নয়, ২০১৮ সাল থেকে গরুপাচার মামলার তদন্ত যেখানে সিবিআই-এর হাতে, ২০১৯-এর এফআইআর-কে ভিত্তি করে এখন কেন সক্রিয়তা দেখাচ্ছে রাজ্য পুলিশ, আদালতে সেই প্রশ্নও তোলেন মামলাকারী। এ দিন তারই শুনানি ছিল আদালতে। সেখানেই আপাতত রাজ্যের তদন্ত আটকে গেল।  

জনস্বার্থ মামলার শুনানিতে অন্তর্বর্তী নির্দেশ আদালতের

গরুপাচারকাণ্ডে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা, সিআইডি-র হাতে গ্রেফতার  হয়েছেন মূল অভিযুক্ত এনামুল হকের ঘনিষ্ঠ জেনারুল। মুর্শিদাবাদের সুতি, উঃ ২৪ পরগনার মাটিয়ার দু'টি মামলায় জালে জেনারুল।  এর পাশাপাশি, গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।  সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনও। এর আগে, কয়লাপাচার কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পদক্ষেপ করতে গিয়েও পিছু হটতে হয়েছিল রাজ্য পুলিশকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget