এক্সপ্লোর

TMC: 'সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি', সুপ্রিম কোর্টে ১৯ তৃণমূল নেতার স্বস্তি

Supreme Court: ইডিকে মামলায় পার্টি করার হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ। সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে তৃণমূলের স্বস্তি। ১৯ জন তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধির মামলায়, ইডি’কে পক্ষ করার, কলকাতা হাইকোর্টের নির্দেশ, এবার খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার পর্যবেক্ষণে বলে, সম্পত্তি বৃদ্ধির হারে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পুজোর মুখে আদালতে তৃণমূলের বড়সড় স্বস্তি। সম্পত্তি বৃদ্ধি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ১৯ জন তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়ক। কলকাতা হাইকোর্ট এই মামলায় ED’কে পক্ষ করার নির্দেশ দিলেও, বৃহস্পতিবার সেই নির্দেশ খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। 

২০১৭ সালে ১৯ জন তৃণমূল নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিপ্লবকুমার চৌধুরী নামে এক ব্যক্তি। যেখানে দাবি করা হয়, ২০১১ থেকে ২০১৬’র মধ্যে এই তৃণমূল নেতাদের সম্পত্তি অনেক বেড়েছে। মামলাকারী আবেদন জানান, পাঁচ বছরে সম্পত্তি কী ভাবে এত বাড়ল, তা খতিয়ে দেখুক ইডি। ১০ অগাস্ট মামলায় ইডি ও আয়কর দফতরকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। এবার কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ, বৃহস্পতিবার খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।

সেই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে, সম্পত্তি বৃদ্ধির হারে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। সম্পত্তি বৃদ্ধি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি ১৯ তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধির হারে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তৃণমূল বিধায়কদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী সুহান মুখোপাধ্যায়। আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানান যে এই জনস্বার্থ মামলা ভিত্তিহীন। এখানে কোনও জনস্বার্থ নেই। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার-কয়লা পাচার মামলায় তৃণমূলের একের পর এক অস্বস্তির মধ্যেই, এবার সম্পত্তি বৃদ্ধি মামলায় স্বস্তি পেল রাজ্যের শাসক দল। 

আরও পড়ুন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও লড়াইয়ে সামিল হচ্ছি’, পাশে থাকার বার্তা আরও এক বিচারপতির

তৃণমূলের তরফে দাবি করা হয়, জনমানসে তাঁদের ভাবমূর্তি খর্ব করতেই এই মামলা। এর নেপথ্যে কোনও রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি করেছিলেন তাঁরা। উল্লেখ্য, হাই কোর্টে তৃণমূলের যে ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল, তাঁদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, শিউলি সাহার মতো মন্ত্রী বিধায়ক। পাশাপাশি, প্রাক্তন মন্ত্রী অমিত মিত্র, বর্তমান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের নামও রয়েছে। রয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামও।                                                       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
West Bengal Elections 2026: বেটিং সাইটেও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে চর্চা? কে এগিয়ে, কে পিছিয়ে? রাজ্যের প্রাক্তন নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন বললেন…
বেটিং সাইটেও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে চর্চা? কে এগিয়ে, কে পিছিয়ে? রাজ্যের প্রাক্তন নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন বললেন…
অভিষেকের সভামঞ্চে দাউদাউ আগুন ! কালো ধোঁয়ায় ঢাকল চারিপাশ
অভিষেকের সভামঞ্চে দাউদাউ আগুন ! কালো ধোঁয়ায় ঢাকল চারিপাশ
West Bengal News Live :  'পশ্চিমবঙ্গে সরকার গড়ার জন্য প্রস্তুত বিজেপি', কলকাতায় এসে শাহের 'ভরসা-বার্তা'
'পশ্চিমবঙ্গে সরকার গড়ার জন্য প্রস্তুত বিজেপি', কলকাতায় এসে শাহের 'ভরসা-বার্তা'

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget