এক্সপ্লোর

CV Ananda Bose : নতুন রাজ্যপালকে মিষ্টি-স্বাগতম, নীল-সাদা হাঁড়িতে রসগোল্লা প্রেরণ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Welcomes New Governor : রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মিষ্টি পাঠাতে বরাত দেওয়া হয়েছে ধর্মতলার বিখ্যাত দোকানকে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। জগদীপ ধনকড়ের ( Jagdeep Dhankhar ) পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose )। ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন। এবার রাজভবনে স্থায়ীভাবে সি ভি আনন্দ বোস। আলোচনা না করে নিয়োগ, নতুন রাজ্যপালের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া ছিল তৃণমূলের। এবার সেই রাজ্যপালকেই মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানাতে চলেছে রাজ্য সরকার ( West Bengal Government )। 

নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নীল-সাদা বাংলায় স্বাগত জানাতে মিষ্টি-উদ্যোগ। মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) তরফে নীল হাঁড়িতে সাদা রসগোল্লা ( Rosgulla )পাঠানো হচ্ছে রাজভবনে। দু’টি হাঁড়িতে ৫০টি করে মোট ১০০টি রসগোল্লা থাকবে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মিষ্টি পাঠাতে বরাত দেওয়া হয়েছে ধর্মতলার বিখ্যাত দোকানকে। সকাল থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। 

এই মিষ্টি সৌজন্যকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বললেন, ' মিষ্টি খাইয়ে লাভ নেই। বিদ্বান, দূরদর্শী রাজ্যপালের অভিজ্ঞতা সরকার কাজে লাগালে রাজ্যের ভাল হবে। ' নতুন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর মিষ্টি পাঠানো প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

আরও পড়ুন  -

ABP Ananda Top 10, 23 November 2022 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে



প্রাক্তন রাজ্যপান জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের তিক্ততা সম্পর্কে সকলেই অবগত। বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্য ও শাসকদলের নেতানেত্রীরাও খোলাখুলি ধনকড়ের সমালোচনা করেছেন। এমনকী ট্যুইটারে ধনকড়কে আনফলোও করে দেন মুখ্যমন্ত্রী। এখন নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক কোনদিকে এগোয় সেই দিকেই তাকিয়ে বঙ্গবাসী। 

প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তবে কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। রাজ্যপাল হিসেবে নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, 'কলকাতার সঙ্গে আমার আবেগের সম্পর্ক। ব্যাঙ্কের কর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল কলকাতায়। আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রোবেশনারি অফিসার ছিলাম। আমি সেখানে থেকেছি, সেখানকার মানুষের সঙ্গে মিশেছি। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। এবার আরও ভালভাবে তা করব।' 

তিনি আরও বলেন, ' : রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত... আমি কথা দিচ্ছি, প্রতিদিন আমি অন্তত একটা বাংলা শব্দ শিখব। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget