এক্সপ্লোর

DA Agitation: মাধ্যমিকের জন্য দিন বদল, বকেয়া DA-র দাবিতে পিছোল অনির্দিষ্টকালের ধর্মঘট

West Bengal: মাধ্যমিকের জন্যই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে দাঁড়াল সংগঠন। এই ধর্মঘটের পরিবর্তিত দিন জানিয়ে দেওয়া হয়েছে সংগঠনের তরফে

কলকাতা: বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে পিছিয়ে গেল অনির্দিষ্টকালের ধর্মঘট। বকেয়া ডিএ-র দাবিতে কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। মাধ্যমিকের জন্যই সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে দাঁড়াল সংগঠন।                 

পিছিয়ে গেল অনির্দিষ্টকালের ধর্মঘট: গত বছর ২৭ জানুয়ারি, শহিদ মিনারে আন্দোলন শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ। এক বছর পেরিয়ে গেলেও পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবি। এখনও শহিদ মিনারে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্য সরকারি কর্মচারীরা পান ১০ শতাংশ হারে ডিএ।  গত সপ্তাহ থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য অনশন। এর পাশপাশি ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটেরও ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীরা জানিয়েছেন, 'মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে হবে অনির্দিষ্টকালের ধর্মঘট।'                        

এর আগে গত ২৩ জানুয়ারি আন্দোলনকারীদের মঞ্চে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারি কর্মচারীদের ফের একবার নবান্ন অভিযান কর্মসূচি করার আহ্বান জানান বিরোধী দলনেতা। এবিষয়ে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছিলেন, "এই সরকার যে অমানবিক সেকথা উনি বলেছেন, সে তো আমরা দেখেইছি। গোটা রাজ্য়বাসী সেটা জেনে গেছে। পিকুলিয়ার বিষয়, এতদিন থেকে অনশন চলছে, আমরা মেডিক্য়াল টিমের, মেডিক্য়াল সাপোর্টের জন্য় আবেদন করেছি, তারপরেও কোনও মেডিক্য়াল সাপোর্ট আসে না। এই জিনিস আমার মনে হয় ব্রিটিশ আমলেও ঘটেনি। পরিস্থিতি যদি সেরকম থাকে, নবান্ন অভিযান হবে। নবান্নর সামনে তো আমরা অবস্থান করে এসেছি। অভিযানের থেকে বড় কাজ করে এসেছি ২ টো দিন ধরে, ৪৮ ঘণ্টা ধরে।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North 24 Parganas: পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মহিলাদের

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget