এক্সপ্লোর

School Timings Change: তাপপ্রবাহের প্রকোপ অব্যাহত, স্কুলের সময় বদলের সুপারিশ রাজ্যের

Heatwave in West Bengal: সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য।

কলকাতা: দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে বিরতি নেই। এই আবহে স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। রাজ্য সরকারের তরফে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে এই পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। তবে সময় পরিবর্তন হলে পঠনপাঠন এহবং মিড ডে মিল পরিষেবা অব্যাহত থাকবে। সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য। (School Timings Change)

রাজ্য সরকারের তরফে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্য জুড়ে যেভাবে তাপপ্রবাহ চলছে, তাতে স্থানীয় প্রয়োজন অনুযায়ী স্কুলগুলি সময় পরিবর্তন করতে পারে। বেলার পরিবর্তে সকালের দিকে ক্লাস করানোর সুপারিশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর করতে বলা হয়েছে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেও তা প্রযোজ্য করা যেতে পারে। (Heatwave in West Bengal)

দক্ষিণের রাজ্যগুলিতে বর্ষা ঢুকে পড়লেও, পশ্চিমবঙ্গে, বিশেষত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের প্রকোপ এখনও অব্যাহত। তাই এলাকা বিশেষে প্রয়োজন অনুযায়ী স্কুলের সময় বদল করা যেতে পারে বলে জানিয়েছে রাজ্য। তবে রাজ্য পরিষ্কার জানিয়েছে, স্কুলের সময় পরিবর্তন হলেও, পঠনপাঠন এবং মিড ডে মিল পরিষেবা ব্যাহত হতে দেওয়া যাবে না। ডিআই-দের পরামর্শ মতো এগোতে বলা হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক পর্ষদকে।

আরও পড়ুন: Soham Chakraborty: 'হুমকির মুখে পড়তে হচ্ছে' অভিযোগ করে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক

এবারে সময়ের আগে বর্ষা ঢুকে পড়বে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু জুন মাসের মাঝামাঝি হয়ে গেলেও, পশ্চিমবঙ্গে বর্ষার দেখা মেলেনি এখনও। উত্তরবঙ্গে যাও বা ঝড়-বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গ কার্যতই খটখটে। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে ছোটদের রেহাই দিতেই স্কুলের সময় পাল্টানোর পরামর্শ দিল রাজ্য। 

আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ২০-৩০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঠিক কবেঘটবে, তা  চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা। 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget