এক্সপ্লোর

Soham Chakraborty: 'হুমকির মুখে পড়তে হচ্ছে' অভিযোগ করে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক

Soham Chakraborty Incident: অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিউটাউনের রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন তাঁর।

সৌভিক মজুমদার, কলকাতা: সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে এবার হাইকোর্টের (High Court) দ্বারস্থ নিউটাউনের (New Town) রেস্তোরাঁ মালিক। 'হুমকির মুখে পড়তে হচ্ছে আনিসুল আলম ও তাঁর পরিবারকে', অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন। 

সোহমের বিরুদ্ধে হাইকোর্টে নিউটাউনের রেস্তোরাঁ মালিক

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে আবেদন জানান তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। 

রেস্তোরাঁ মালিক এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গোটা ঘটনায় মাননীয় বিচারপতি অমৃতা সিন্হার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেস্তোরাঁ মালিকের অভিযোগ যেভাবে অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী তাঁদের ওপর চড়াও হন, সেই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁর নিরাপত্তার দিক খতিয়ে দেখতে উপযুক্ত নির্দেশের আবেদন জানিয়েছেন তিনি হাইকোর্টে। এছাড়াও নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্তের আর্জি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 

ফের বিতর্কে সোহম চক্রবর্তী

অন্যদিকে সোহমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শঙ্কুদেব পণ্ডা। ভোটের সময় বিজেপি কর্মীদের গ্রেফতার করানো ও মারধরের চক্রান্ত করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, মঙ্গলবার একটি অডিও পোস্ট করে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর দাবি, অডিওতে তৃণমূল বিধায়ক ও তাঁর প্রাক্তন পিএ-র কথোপকথন রয়েছে। যদিও, সোহমের ঘনিষ্ঠ মহলের দাবি, ওই ব্য়ক্তি কোনওদিনই সোহমের পিএ ছিলেন না।

আরও পড়ুন: Birbhum News: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে

অন্যদিকে নিউটাউনের রেস্তোরাঁয় ধুন্ধুমারের ঘটনার তোলপাড় রাজ্য-রাজনীতিও। রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর পাশে দাঁড়িয়েও, এক ঘণ্টায় ডিগবাজি খেলেন মদন মিত্র। প্রথমে তিনি সোহমকে 'ভাল মানুষ' বলে সার্টিফিকেট দেন। যদিও, একঘণ্টার মধ্য়েই ডিগবাজি খেয়ে বলেন 'ভুলের পর ভুল করলে মানুষ তাঁকে ক্ষমা করে না'। রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সমালোচনা করছেন তৃণমূল সাংসদ দেব। এর আগেও একাধিক ক্ষেত্রে তাঁকে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট জানাতে দেখা গেছে। খেলা হবে স্লোগান থেকে বিরোধীদের গদ্দার বলে আক্রমণ নিয়ে নিজের আপত্তির কথা সাফ জানিয়েছেন ঘাটালের তিনবারের তৃণমূল সাংসদ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget