এক্সপ্লোর

CV Ananda Bose: কালই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল, ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন শুভেন্দু

Sandeshkhali Situation: রাজভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতায় ফিরছেন রাজ্যপাল।

রুমা পাল, কলকাতা: এখনও থমথমে সন্দেশখালি। এবার সেখানে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। এবার কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরে আসছেন। সোমবারই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল। সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্রের চিফ ভিজিল্যান্স কমিশনের সঙ্গেও কথা হয়েছে রাজ্যপাল। (CV Ananda Bose)

রাজভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতায় ফিরছেন রাজ্যপাল। এর পর সটান সন্দেশখালির উদ্দেশে রওনা দেবেন তিনি। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়েছিলেন। সেখানে কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি রাজ্যপালকে সন্দেশখালি যেতে বলেছিলেন। শুভেন্দু জানিয়েছিলেন, রাজ্যপালকে সন্দেশখালি যেতে হবে, নইলে সন্দেশখালিতে জারি করা ১৪৪ ধারা লঙ্ঘন করবেন তাঁরা। (Sandeshkhali Situation)

সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন তিনি। এবারও রাজ্যপাল জানিয়েছেন, বাংলায় হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই লক্ষ্য। গতকাল রাজ্যপালকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছিলেন শুভেন্দু। ২৪ ঘণ্টার মধ্যে ১৪৪ ধারা প্রত্যাহার, ইন্টারনেট চালুর দাবি তুলেছিলেন। রাজ্যের পুলিশকে দিয়ে না হলে কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলতে শোনা যায় তাঁকে। তার পরই কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।

আরও পড়ুন: Dev vs Shankar: দেবের সংঘাতের জের! ঘাটালে পদ গেল শঙ্করের, তারকা সাংসদের কালীঘাটগমনের পরই সিদ্ধান্ত

সোমবারই সন্দেশখালি যাওয়ার কথা শুভেন্দুর।  ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালি অভিযানে যাবেন তিনি। প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে, কাল সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বামেরাও। বিনা কারণে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করার অভিযোগ উঠছে। সেই নিয়ে নতুন করে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। 

রবিবার সন্দেশখালি অভিযানে গেলে আটকানো হয় DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সিপিএম নেতা-নেত্রীদের। প্রথমে ন্যাজাটে ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা হয়। বাম নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে ফেরিঘাটের দিকে এগিয়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ, কলতান দাশগুপ্তরা। ইতিমধ্যেই সন্দেশখালি থানার ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালি থেকে ৬ কিলোমিটার দূরে রামপুরে আটকে দেওয়া হয় বিজেপি প্রতিনিধিদলকে।  

সিপিএমের অভিযোগ, মিথ্য়ে মামলায় ফাঁসানো হয়েছে তাঁদের নেতা নিরাপদকে। রবিবার সন্ধেয়, টাউন হল থেকে বসিরহাট থানা পর্যন্ত মিছিল করে সিপিএম। এর পর বসিরহাট থানার সামনে দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ। আগামী কালও কর্মসূচি রয়েছে তাদের। সবমিলিয়ে সোমবার সন্দেশখালির দিকেই নজর আটকে রাজনৈতিক মহলের। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget