এক্সপ্লোর

Dev vs Shankar: দেবের সঙ্গে সংঘাতের জের! ঘাটালে পদ গেল শঙ্করের, তারকা সাংসদের কালীঘাটগমনের পরই সিদ্ধান্ত

TMC News: ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর। তারকা দেবের সঙ্গে লাগাতার তাঁর সংঘাত চলছিল বলে খবর ছিল।

কলকাতা: দলের অন্দরে সংঘাত নিয়ে গুঞ্জন চলছিলই। এতদিন কোনও পক্ষ সেই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনও পক্ষই। তবে এবার ঘাটাল (TMC News) সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন শঙ্কর দলুই (Shankar Dolai)। তাঁর জায়গায় ঘাটাল সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান করা হল রাধাকান্ত মাইতিকে। তৃণমূলের তারকা সাংসদ দেবের (TMC MP Dev) সঙ্গে শঙ্করের সংঘাত নিয়ে জল্পনা চলছিল। (Dev vs Shankar)

ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর। তারকা দেবের সঙ্গে লাগাতার তাঁর সংঘাত চলছিল বলে খবর ছিল।  এমনকি সেই কারণেই দেব আর দলের প্রার্থী হতে চাইছিলেন না বলে খবর সামনে আসে। শনিবার সেই নিয়ে দফায় দফায় মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। তার পরই শঙ্করকে পদ থেকে সরানো হল। 

তবে শঙ্করের অপসারণ নিয়ে জোড়াফুল শিবির থেকে যে তত্ত্ব সামনে আসছে, তা হল, কাটমানি সংক্রান্ত একটি অডিও ক্লিপ। সম্প্রতি ওই অডিও ক্লিপটি ভাইরাল হয়, যাতে দেবের সাংসদ তহবিলের উপর ৩০ শতাংশ কমিশন চাইছেন বলে দাবি করতে শোনা যায় এক ব্যক্তি। ওই ব্যক্তি আর কেউ নন, শঙ্কর বলে দাবি করেন দেবের প্রতিনিধি। দল যা করার করবে বলে সেই নিয়ে মন্তব্য করেছিলেন দেব।

আরও পড়ুন: Mithun Chakraborty Health Updates: এখন কেমন আছেন মিঠুন? অভিনেতাকে দেখতে গেলেন সুকান্ত-শমীক

তৃণমূলের তরফে এই রদবদলকে রুটিন বলে চালানো হলেও, অডিও ক্লিপ বিতর্কে শঙ্করকে সরিয়ে তৃণমূল দেবের পাশেই থাকল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ দলীয় সূত্রে খবর, শনিবার দেবের অভাব-অভিযোগ জানতে চান অভিষেক। তাঁকে সবরকম ভাবে আশ্বস্ত করেন মমতাও। এর পরই দেব তৃতীয় বার দেব দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হন বলে জানা যায়।

যে অডিও ক্লিপ ঘিরে বিতর্কের সূত্রপাত, তাতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দেব সাংসদ তহবিল থেকে দেব ৩০ শতাংশ কমিশন চাইছিলেন। সেই কথা মমতাকে জানিয়েছিলেন তিনি। কিন্তু মমতা বিষয়টি ছেড়ে দিতে বলেছিলেন। রাজনীতিতে দেবকে প্রয়োজন জানিয়েছিলেন। অনুযোগের সুরে ওই ব্যক্তি বলেন, "জেনেও সমর্থন করেছেন দিদি। কারণ রাজনীতিতে ওঁকে প্রয়োজন। এখানে সততার কোনও মূল্য নেই। যাঁরা চুরি-বাটপারি করতি পারবেন, তাঁরাই নায়ক। আর যাঁরা কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছে দিতে পারবেন, তাঁদেরই মূল্য রয়েছে। এই জায়গায় গিয়েছে রাজনীতি।" ওই কণ্ঠস্বর আর কারও নয়, শঙ্করের বলে এবিপি আনন্দকে জানান দেবের প্রতিনিধি।

দেব যদিও শঙ্করের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবে শঙ্করের সঙ্গে তাঁর সংঘাত নিয়ে বিস্ফোরক দাবি করেন বিজেপি-র বিধায়ক, দেবের সতীর্থ হিরণ্ময় চট্টোপাধ্যায়ও। দেবের সঙ্গে শঙ্করের মারামারি হয়েছে, টেবিল ছোড়াছুড়িও হয়েছে বলে কয়েক দিন আগেই দাবি করেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget