এক্সপ্লোর

Durga Puja: পুজোর আগে ফের সংঘাত? মন্ত্রী-বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলে সই করলেন না রাজ্যপাল

Puja Assembly Meeting: বিধানসভার গত অধিবেশনের শেষ দিনে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একলপ্তে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়।

উজ্জ্বল মুখোপাধ্যায় এবং দীপক ঘোষ, কলকাতা: মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলেও সই করলেন না রাজ্যপাল (Governor)। ফলে পুজোর মধ্যে তড়িঘড়ি একদিনের বিধানসভা অধিবেশন ডেকেও বিল পাস করাতে পারল না রাজ্য (West Bengal)। বিল পেশ করা হল বিধানসভায়, প্রতিবাদে বিজেপি বিধায়কদের (BJP MLA) বিক্ষোভ। বিল ছিড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। 

নিয়ম অনুযায়ী, আর্থিক বিলে আগেই রাজ্যপালের অনুমোদন লাগে। বিধানসভা সূত্রে খবর, পদ্ধতি মেনে বেশ কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে বিল পাঠানো হয়েছিল। সি ভি আনন্দ বোস এখনও পর্যন্ত বিলে সই না করায়, তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে কী করণীয়, আজ বিএ কমিটির বৈঠকে তা ঠিক করা হবে। বিল পেশ করা হলেও, তা নিয়ে আলোচনা হবে না, খবর সূত্রের। 

উল্লেখ্য, 'দ্বিতীয়া'য় রাজ্য বিধানসভায় ১ দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। বিধানসভার গত অধিবেশনের শেষ দিনে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একলপ্তে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। ওইদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হবে ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা পেতেন মাসে ১০ হাজার ৯০০ টাকা বেতন।
এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এতদিন পূর্ণমন্ত্রীদের বেতন ছিল মাসে ১১ হাজার টাকা। সেটা বেড়ে হল ৫১ হাজার টাকা। 

আরও পড়ুন, দেবীপক্ষের প্রথম দিনে আরও দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর, শহর পরিদর্শনে রাজ্যপাল

তাতে আইনি সিলমোহর দিতেই এবার সংশোধনী বিল আনছে রাজ্য সরকার। আনা হচ্ছে ২ টি আলাদা আলাদা বিল। ধীরে ধীরে পুজোর মুডে ঢুকে পড়েছে রাজ্য। সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসছেন অমিত শাহ। এরইমধ্যে শুক্রবার আচমকা জানানো হয়, সোমবার রাজ্য মন্ত্রিসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।                         

প্রথমে পুজোয় ব্যস্ত থাকার কারণে বিজেপি, এই বিশেষ অধিবেশনে না থাকার সিদ্ধান্ত নিলেও, পরে সিদ্ধান্ত বদল করে তারা। যদিও, শারীরিক অসুস্থতার কারণে এই বিশেষ অধিবেশনে ছিলেন না মুখ্যমন্ত্রী।                                        

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget