এক্সপ্লোর

DA Case: '২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

West Bengal DA Case: DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%।

নয়া দিল্লি: শুনানির দিন থেকে ৬ সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ ২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে ২৫ শতাংশ বকেয়া DA। রাজ্য সরকারের আপত্তি উড়িয়ে শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। ২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, ৪ অগাস্ট পরবর্তী শুনানি রয়েছে এই মামলায়। 

বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের ৩ পাতার অন্তর্বতী নির্দেশে বলা হয়েছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মচারীদের DA পাওয়ার অধিকার মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল। টাকার অভাব নিয়ে রাজ্য সরকারের যুক্তি উড়িয়ে দিয়েছে তারা। সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী থেকে সরকারি কর্মীদের সংগঠনগুলি।  

মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, এই মামলার প্রত্যেকটা স্তরেই জিতে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিঙ্ঘভি তখন বলেন, ৫০ শতাংশ বকেয়া DA মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে ৪০ হাজার কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। 

তিনি সওয়ালে বলেন, DA কর্মীদের সাংবিধানিক অধিকার নয়। উত্তরে বিচারপতি বলেন, তাঁরা SAT, হাইকোর্টের রায় খতিয়ে দেখেছেন। ফের সরকারি কর্মীদের বকেয়া DA-এর ৫০ শতাংশ মেটাতে বলেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, ৫০ শতাংশ সম্ভব নয়। তারজন্য ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। তখন বিচারপতি বকেয়া DA-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এরা তো রাজ্য সরকারেরই কর্মী। তাই অসুবিধা হওয়ার কোনও কারণ নেই।                                            

প্রসঙ্গত, এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা DA পান ৫৫% হারে। গত বিধানসভা বাজেটে  ৪% বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত DA পান ১৮%  হারে। অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্য়ে DA-র ফারাক ৩৭%।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget