এক্সপ্লোর

Weather Hailstorm Alert: ঝড়-শিলাবৃষ্টিতে লন্ডভন্ড এই জেলা! আজ বিকেল থেকেই কালবৈশাখীর দুর্যোগ শুরু?

Weather Alert: এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে,  দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

বিশ্বজিৎ দাস, পশিচম মেদিনীপুর: মুহূর্তের ঝড়ে সব লন্ডভন্ড! শুধু ঝড়ই নয় সঙ্গে প্রবল শিলাবৃষ্টি। আর এর জেরেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকের ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের ডিমৌলি, বাধগোড়া সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের কারণে প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ট্রান্সফরমার ভেঙে মাটিতে পড়ে যায়। অনেক গাছ ভেঙে পড়ে। শিলাবৃষ্টি এবং ঝড়ে বহু বাড়ির অ্যসবেসটসের ছাদ ভেঙে যায়, টিনের চাল উড়ে যায়। গাছ পড়ে বহু বাড়ি ভেঙে যায়। গ্রামবাসীরা জানান, ঝড় এবং শিলাবৃষ্টিতে মাঠের ধান নষ্ট হয়ে গিয়েছে। ফলে চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। 

এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে,  দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ৫ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

এও জানান হয়েছে, বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার পর্যন্ত থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার থেকে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।                                          

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজও কাল একই রকম তাপমাত্রা। তারপর ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে; অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে।                                    

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 

বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আরো বাড়বে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ; বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামলো। হালকা বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget