এক্সপ্লোর

Union Room Close: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করতে হবে, এবার নির্দেশিকা জারি রাজ্যের

Kolkata News: হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশিকা বলবৎ করার জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করতে এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের নির্দেশকে বলবৎ করতে উদ্যোগী হল উচ্চ শিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়-কলেজগুলির উপাচার্য-অধ্যক্ষদের বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজ্য সরকার। 

প্রায় ৮ বছর ধরে রাজ্যের কলেজগুলোতে ছাত্র ভোট হয়নি। কিন্তু কলেজে কলেজে খোলাই থেকেছে ইউনিয়ন রুম। অভিযোগ, দাপিয়ে বেড়িয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-নেত্রীরা। বহু প্রভাবশালী প্রাক্তনীই রাজনৈতিক মদতে কলেজে ঢুকছেন-বেরোচ্ছেন। মৌরসীপাট্টা চালাচ্ছেন। ছাত্র ইউনিয়ের জন্য় বরাদ্দ হাজার হাজার টাকা নয়ছয়ের পাশাপাশি ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপ চালানোরও ভুরি ভুরি অভিযোগ উঠেছে। কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসতে ইউনিয়ন রুম নিয়ে তৎপর হয় কলকাতা হাইকোর্টকে। চলতি মাসেই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ নির্দেশ দেয়, যেখানে ভোট হয়নি, সেখানেই কলেজের ইউনিয়ম রুমে ঝোলাতে হবে তালা।  হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় যেখানে ছাত্র ভোট হয়নি, সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না।

সার্বিকভাবে রাজ্য়ের কলেজ-বিশ্ববিদ্য়ালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেই ২০১৭ সালে। তারপর থেকে বিরোধী ছাত্র সংগঠনগুলো বারবার দাবি তুললেও ছাত্র ভোটের দাবিতে আমল দেয়নি সরকার। উল্টে প্রায় সব কলেজের ইউনিয়নেই দেখা গেছে শাসক দলের ছাত্র সংগঠনগুলোর দাপাদাপি। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। সামনে এসেছে তৃণমূল কর্মী ও কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রের নানা কীর্তিকলাপ। তারপর রাজ্য়ের নানা প্রান্ত থেকে সামনে আসতে শুরু করেছে কলেজের ইউনিয়ন রুমে নানা কীর্তির হরেক ছবি।  যেখানে ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা, তাদের রাজনৈতিক চেতনার বিকাশ হওয়ার কথা, সেই ইউনিয়ন রুমেই চলছে মালাবদল থেকে মাসাজ- সবকিছু! এই অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। যা সামলাতে হিমশিম অবস্থা শাসকদলের নেতাদের।  কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পরই একাধিক কলেজের ইউনিয়ন রুমে তালা ঝোলানো শুরু হয়। পাশাপাশি উঠে আসে উল্টো ছবিও। শহর থেকে জেলায় দেখা যায় একাধিক ইউনিয়ন রুম খোলাই রয়েছে। ভিতরে চলছে আড্ডা। ইউনিয়ন রুমের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে শুরু করে টিএমসিপির পতাকা। এই আবহে এবার ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ জারি করল উচ্চশিক্ষা দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget