এক্সপ্লোর

HS Result 2024 Topper:কীভাবে পড়ে উচ্চ মাধ্যমিকে টপার, জেনে নিন প্রথম অভীক দাসের টিপস

West Bengal HS Results 2024: মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন অভীক। উচ্চমাধ্যমিকে হলেন প্রথম। কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি?

আলিপুরদুয়ার: ২০২২ সালে মাধ্যমিকে সারা রাজ্যে চতুর্থ হয়েছিলেন আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভীক দাস। আর এই বছর উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যে মেধাতালিকায় প্রথমে রয়েছে তাঁর নাম। পেয়েছেন ৯৯.২ শতাংশ নম্বর।

পড়াশোনা করতে গিয়ে  কখনও মুখস্তবিদ্যার উপর নির্ভর করেননি অভীক। তার বদলে জোর দিয়েছেন কনসেপ্টের উপর। সব বিষয়গুলি বুঝে বুঝে শিখেছেন এবং পড়েছেন অভীক। তিনি বলছেন, 'কনসেপ্ট তৈরি করেছি। বুঝে বুঝে পড়ার জন্য জোর দিয়েছি।'

কীভাবে প্রস্তুতি নিয়েছেন অভীক?
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম অভীক জানাচ্ছেন, তাঁর পড়াশোনায় কোথায় কোথায় জোর দিয়েছেন। বলছেন, 'খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। সময় ধরে কোনওদিন পড়িনি। টেক্সট বই পড়েছি। তারই সঙ্গে অনেকগুলি মকটেস্ট পেপার সলভ করেছি।'

মা-বাবাকেই পুরো কৃতিত্ব দিয়েছেন অভীক। তিনি বলছেন, 'মা-বাবারই সবচেয়ে বেশি সাহায্য। মা-বাবার অবদানই সবচেয়ে বেশি।'

ছোট থেকেই মেধাবী অভীক। মাধ্যমিকে সারা রাজ্যে চতুর্থ হয়েছিলেন তিনি। আর এবার উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যে প্রথম। নতুন কোনও পদ্ধতি নিয়েছিলেন পড়াশোনার জন্য? অভীক বলেন, 'নতুন পরিকল্পনা নেই। আরও জোর দিয়ে, আরও মরিয়া হয়ে পড়াশোনা করেছি।' ৬টি বিষয় ছিল তাঁর উচ্চমাধ্যমিকে। সবকটি বিষয়েই একজন করে গৃহশিক্ষক ছিল বলে জানিয়েছেন অভীক।

কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন অভীক?

বাংলা ৯৯
ইংরেজি-৯৩
অঙ্ক-১০০
কেমিস্ট্রি- ৯৯
ফিজিক্স- ৯৯
বায়ো সায়েন্স- ৯৯

এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন। উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। ফল জানতে ক্লিক করতে হবে wb12.abplive.com-এ। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ। এ বছর পরীক্ষা দিয়েছে সাড়ে ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী। ১০ মে পড়ুয়ারা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Result 2024) অংশ নিয়েছে ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেশি। এবার উচ্চমাধ্যমিকে পাসের হার প্রায় ৯০ শতাংশ। পাসের হারে পূর্ব মেদিনীপুর প্রথম, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা। পাসের হারে তৃতীয় পশ্চিম মেদিনীপুর।

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক, প্রাপ্ত নম্বর ৪৯৬

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget