এক্সপ্লোর

WBCHSE WB HS Results 2024: 'পড়াশোনা ছাড়া গেম ডেভলপমেন্ট করতাম..', HS-এ অষ্টম হয়ে স্ট্র্যাটিজি প্ল্যানিং নিয়ে প্রতিক্রিয়া অর্ঘ্যদীপের

HS Hindu School Arghyadeep: উচ্চ মাধ্যমিকের আগে কীভাবে স্ট্র্যাটিজি প্ল্যানিং এবং ভবিষ্যতে কী হতে চায়, জানাল অর্ঘ্যদীপ..

রঞ্জিত সাউ, কলকাতা: আজই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS Result 2024)। অষ্টম স্থান অধিকার করেছে সল্টলেক সুকান্ত নগরের বাসিন্দা ও হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ দত্ত। তাঁর প্রাপ্ত নাম্বার ৪৮৯। তবে মেধা তালিকায় অষ্টম স্থানে তাঁর সঙ্গে আরও ৬ জন ছাত্র- ছাত্রী স্থান পেয়েছে। উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্টের পর নিজের স্বপ্ন নিয়েও মন খুলেছে অর্ঘ্যদীপ। অর্ঘ্যদীপ জানিয়েছে, আগামী দিনে ডাক্তার হতে চায় সে।

ভাল রেজাল্টের পর কী প্রতিক্রিয়া অর্ঘ্যদীপের ?

এদিন অর্ঘ্যদীপ বলেন, ভাল লাগছে, অসাধারণ লাগছে।আশা কিছুটা করেছিলাম।আশাটা যে সাফল্য পেয়েছে, তাই অত্যন্ত আনন্দিত। আগামী দিনের পরিকল্পনা মেডিক্যাল শাখায় পড়তে চাই, ডাক্তার হতে চাই। পরীক্ষা দিয়েছি। এবার রেজাল্টের উপর নির্ভর করছে ভবিষ্যত। পড়াশোনা ছাড়া গেম ডেভলপমেন্ট, কোডিং এসব করতাম।' তাছাড়া খেলাধূলা, কম্পিউটার গেমিং, সোশ্যাল মিডিয়াতেও অ্যাকটিভ থাকতে পছন্দ করে বলেই জানিয়েছেন অর্ঘ্যদীপ।

কী স্ট্র্যাটিজি প্ল্যানিং অর্ঘ্যদীপের ?

অর্ঘ্যদীপ জানিয়েছে, 'পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় নেই। কোনও প্রেসার নেই যে, আজকে আমাকে এই এত ঘণ্টা পড়তেই হবে। ৮ ঘণ্টা কিংবা ১২ ঘণ্টা পড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই। একটা সপ্তাহের টার্গেট। একটা সপ্তাহের মধ্যে আমাকে এই জায়গাগুলি শেষ করতে হবে। কিন্তু পড়তে পড়তে ভাল লাগছে না, তখন আমি একটু গেম খেলব। আমি একটু ইন্সটা দেখব। কোনও শিডিউল ভিত্তিক বা সময় ধরে পড়াশোনা কখনই করেননি বলেই জানিয়েছে অর্ঘ্যদীপ।

উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার

এবারও উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার। কলকাতায় প্রথম শৌনক কর মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম ও মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ২ জন। কৃতীদের তালিকায় জায়গা করে নিয়েছেন উত্তর দিনাজপুরের এক পরিযায়ী শ্রমিকের ছেলে। স্কুলজীবন শেষ। এবার পছন্দের বিষয় নিয়ে লক্ষ্যপূরণের পথে এগিয়ে যাওয়ার পালা একঝাঁক কৃতী ছাত্রছাত্রীর। এ বছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় পঞ্চম স্থানে থাকা স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের শৌনক কর কলকাতায় প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২।

মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন দুই বোন

এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন দুই বোন। চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দিরের স্নেহা ঘোষ মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম ও রাজ্যে চতুর্থ হয়েছেন।ওই স্কুলেরই পড়ুয়া স্নেহার বোন সোহা দশম হয়েছেন। মেধার জোরে কৃতীদের তালিকায় জায়গা করে নিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ তরঙ্গপুর NK হাইস্কুলের প্রীতাম্বর বর্মন।রাজ্যে নবম প্রীতাম্বর ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৮৮।কলা বিভাগের ছাত্র প্রীতাম্বরের বাবা পরিযায়ী শ্রমিক। নেপালে রাজমিস্ত্রির কাজ করেন। মা দিনমজুর। 

আরও পড়ুন, ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে, BJP-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দেবের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ১: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন। 'তৃণমূলকে হারাব', চ্য়ালেঞ্জ হুমায়ুনের
Ritwik Ghatak: সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget