এক্সপ্লোর

RG Kar Case : 'ওঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি' ! কুণালের দাবি খারিজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের

Junior Doctors Front : জেনারেল বডির বৈঠকের পর জানানো হল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে।

কলকাতা : কুণাল ঘোষের দাবি খারিজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। 'কুণাল ঘোষের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। এই আন্দোলন অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক থাকবে।' জেনারেল বডির বৈঠকের পর জানানো হল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে।

জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, "কুণাল ঘোষ মহাশয় বলেছেন যে লালবাজার অভিযান নিয়ে মধ্যস্থতা করার জন্য আন্দোলনকারীদের তরফ থেকে ওঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। কিন্তু সবার সামনে পরিষ্কার জানাতে চাই, আমাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে কোনও যোগাযোগ ওঁর সঙ্গে করা হয়নি। এই বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। অরাজনৈতিক ছিল, আছে, থাকবে।  তাই, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনও রাজনৈতিক দল, যদি এর থেকে সুবিধা নিতে চায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

অপর এক পড়ুয়া-চিকিৎসকের বক্তব্য, "আন্দোলনের যে মূল শুরু, অরাজনৈতিক। গতকাল সংবাদমাধ্যমে যা উঠে এসেছে,তা আন্দোলনের মূল সুরের সমার্থক নয়। গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে, আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসাবে মধ্যস্থতা করতে এসেছি, এটা মিথ্যা। আমরা WBJDF-এর প্রতিনিধি হিসাবে যাইনি। WBJDF-এর অনুমতি নিয়েও যাইনি। বিগত তিন-সাড়ে তিন বছর ধরে আমাদের উপর যে অত্যাচার হয়েছে সন্দীপ ঘোষ এবং তাঁর বিহানীর দ্বারা, সেটা জনগণকে বিশদভাবে জানানোর জন্য ইন্টারভিউ (একটি সংবাদমাধ্যমের ডিজিটাল সংস্করণের নাম উল্লেখ করা হয়েছে) দিতে গিয়েছিলাম। তাদের আমন্ত্রণে। তারাই আমাদের আমন্ত্রণ করেছিল। সেখানে কাকতালীয়ভাবে কুণাল ঘোষ মহাশয়ের সঙ্গে দেখা হয়। আমরা কোনওভাবেই WBJDF বা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসাবে মধ্যস্থতা করতে যাইনি।"

মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের লালবাজার  অভিযান ঘিরে নজিরবিহীন দৃশ্য়ের সাক্ষী থেকেছে কলকাতা। শেষমেশ পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে, তাঁর কাছে তাঁরই পদত্য়াগ দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা! তারপরেই ওঠে বিবি গাঙ্গুলি স্ট্রিটের অবস্থান। এই আবহেই মঙ্গলবার, কুণাল ঘোষ দাবি করেন, আন্দোলনকারীদের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছিলেন, 'অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে সংবেদনশীল মন নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীও গোটা বিষয়টির টাচে ছিলেন এবং শেষ পর্যন্ত আমাদের যিনি নগরপাল রয়েছেন, তাঁর সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল আলোচনার মধ্য়ে দিয়ে আজকে ওই এলাকার ধর্না কর্মসূচি আপাতত ওখানে শেষ হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।+সকাল থেকে তাঁদেরই তরফে যোগাযোগ ছিল এবং সেখানে সংবেদনশীল মনোভাব দেখিয়েছেন যথারীতি মাননীয়া মুখ্যমন্ত্রী এবং শেষ পর্যন্ত এই গোটা বিষয়টা আপাতত একটি বৈঠক সেখানে হয়েছে। '

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget