এক্সপ্লোর

RS Virus : শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হচ্ছে একাধিক শিশু, ডেঙ্গি-আতঙ্কের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে RS ভাইরাস

Child disease : ডেঙ্গি-আবহের মধ্যেই প্রকোপ বাড়ছে এই ভাইরাসের। নাম, রেসপিরেটরি সিনসেস্যাল ভাইরাস, সংক্ষেপে RSV। যে ভাইরাস মূলত আক্রমণ করে ৪ দিনের সদ্যোজাত থেকে ২ বছর বয়সী শিশুকে। 

সন্দীপ সরকার, কলকাতা : ডেঙ্গি-আতঙ্কের (Dengue Scare) মধ্যেই ডালপালা ছড়াচ্ছে আরএস ভাইরাস (RS Virus)। আক্রান্ত হচ্ছে ৪ দিনের সদ্যোজাত থেকে ২ বছর বয়সী শিশু। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে (Hospital)। উদ্বিগ্ন চিকিৎসকদের (Doctors) একাংশ। যদিও স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, তিনি এমন কিছু শোনেননি।

আতঙ্কের নাম RS Virus

জীবনে মারণ থাবা বসিয়েছে করোনা। আতঙ্ক বাড়িয়েছে স্ক্রাব টাইফাস। মৃত্যুর মিছিল লম্বা করছে ডেঙ্গি। এরই মাঝে এবার আতঙ্কের নাম RS Virus। ডেঙ্গি-আবহের মধ্যেই প্রকোপ বাড়ছে এই ভাইরাসের। নাম, রেসপিরেটরি সিনসেস্যাল ভাইরাস, সংক্ষেপে RSV। যে ভাইরাস মূলত আক্রমণ করে ৪ দিনের সদ্যোজাত থেকে ২ বছর বয়সী শিশুকে। 

আক্রান্ত একাধিক শিশু

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি সংক্রমণের মধ্যেই বেশ কিছু শিশুর শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস। পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ বা ICH সূত্রে খবর, গত ২ মাসে সেখানে চিকিৎসা হয়েছে এই ভাইরাসে আক্রান্ত অন্তত ৫০টি শিশুর। 

কী উপসর্গ এই রোগের?

হালকা জ্বর, নাক দিয়ে জল পড়া, শুকনো কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথার যন্ত্রণা, খাওয়ার ইচ্ছে না থাকা, ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ। ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণ পরে নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিসের দিকে মোড় নেয়। শুরু হয় শ্বাসকষ্ট।

চিকিৎসকরা বলছেন, অক্টোবরের গোড়া থেকেই এই ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিভিন্ন হাসপাতালের শিশু বিভাগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসছে শিশুরা। লাগছে ভেন্টিলেটর, আইসিইউ। শিশুরোগ বিশেষজ্ঞ  প্রভাসপ্রসূন গিরি বলেছেন, 'এই ভাইরাস বড় আকার নিয়েছে। ঝাঁকে ঝাঁকে রোগী আসছে। অক্টোবর মাস থেকে আসছে। খুব খারাপ অবস্থায় শিশু আসছে। রীতি মতো আউটব্রেক চলছে।'

ব্যয়বহুল পরীক্ষা

এই ভাইরাস চিহ্নিত করার পরীক্ষা ব্যয়বহুল। সূত্রের খবর, বেসরকারি হাসপাতাল বা ল্যাবে পরীক্ষা করাতে খরচ পড়ে ২০-২৫ হাজার টাকা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নমুনা আসছে কলকাতায়। নাইসেড সূত্রে খবর, গত দেড় মাসে বেশ কিছু নমুনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে। ICH সূত্রে খবর, সেখানে অক্টোবরে ১১টি নমুনার মধ্যে পজিটিভ হয়েছে ৬টি। 

গত বছর এই সময়ে উত্তরবঙ্গে ধরা পড়েছিল RS ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ভবন থেকে টিম গিয়েছিল উত্তবঙ্গে। গঠন করা হয়েছি এক্সপার্ট কমিটি।
বছর ঘুরতে না ঘুরতে রাজ্যে ফের প্রকোপ বাড়ছে RS ভাইরাসের। যদিও স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, তিনি এমন কিছু শোনেননি।

আরও পড়ুন- দুয়ারে সরকারে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার হবে : মমতা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget