এক্সপ্লোর

Malay Ghatak : বিধানসভায় আচমকা অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক, ভর্তি করা হল বেলভিউ হাসপাতালে

Malay Ghatak Health: গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন, হঠাৎই নেমে গেছে রক্তচাপ। বিধানসভা থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মলয় ঘটক (Malay Ghatak)। বিধানসভায় আচমকা অসুস্থ হয়ে যান আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁকে ভর্তি করা হয়েছে বেলভিউ হাসপাতালে (Belle Vue Hospital)। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন, হঠাৎই নেমে গেছে রক্তচাপ। বিধানসভা থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

হাসপাতালে আপদকালীন বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মলয় ঘটককে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা (Doctors)। যার পরেই তাঁকে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকে রাহুল জৈনের তত্ত্বাবধানে ভর্তি করা হয় হাসপাতালে। কী কারণে রাজ্যের আইনমন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে, কী কারণে গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, সেসবই খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে ভর্তি পরার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠায় ইডি। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৩ বার নোটিস পাঠিয়েছে তারা।  একবারই ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। উল্লেখ্য, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্করের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে ইডি-র দাবি। 

মলয় ঘটক, একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এমনিতেই নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই জেলবন্দি তৃণমূলের ৩ বিধায়ক, পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। গরুপাচারকাণ্ডে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্য়া সুকন্য়া। তারমাঝে প্রত্যেকবারই বিভিন্ন কারণে তলব এড়িয়েছিলেন মলয় ঘটক। 

                                                                                                                                             

 

 

আরও পড়ুন- অশ্লীল ভাষায় কবিতা, দিন-রাত দৌরাত্ম্য! আবাসিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget