এক্সপ্লোর

WB Legislative Assembly: বিধানসভার অধিবেশনে 'কবির লড়াই', আচার্য-তরজায় ছন্দের ছোঁয়া শাসক-বিরোধীর

রাজ্যের দুটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়েও আচার্যর আসনে মুখ্যমন্ত্রীকে বসানোর তত্পরতা তুঙ্গে। শুক্রবার তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে আলোচনার সময় জমে ওঠে কবিতার লড়াই! 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যের দুটি কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার তৎপরতা। বিধানসভার অধিবেশনে তা নিয়ে শাসক-বিরোধী তরজায় ঢুকে পড়ল কবিতার লড়াই। একদিকে বিজেপি বিধায়ক অসীম সরকার। বিপরীতে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

রাজ্য বিধানসভার অধিবেশনে রাজনীতির তরজায় এবার লাগল ছন্দের ছোঁয়া। একদিকে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। আরেকদিকে কৃষিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। 

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলছেন, 
আজ আলোচনার বিশেষ অধ্যায় বাংলার দুটি কৃষি  বিশ্ববিদ্যালয়। তার উচ্চপদে সমাসীন রয় স্বয়ং রাজ্যপাল। 
তারই পরিবর্তন এনে মাননীয় মুখ্যমন্ত্রী বসবেন সেই আসনে। সংসদীয় আইন মেনে ধরবেন তিনি হাল। 
রাজ্যপাল আর রাজ্যের সাথে বাদ বিষমবাদ হতে হতে দুইয়ের মধ্যে তিক্ততাতে ঘটেছে মুশকিল। 
সেই মুশকিলেরই আসান পেতে রাজ্যপালের ক্ষমতাই কেড়ে নিতে সংসদীয় রীতি মতে এনেছেন এই বিল।

এদিকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, 
মহামান্য আপনি নিশ্চয় অসামান্য়। আইনবিদ হিসেবেও হয়তো অনন্য। 
কিন্তু বিচারবোধে খামতি চোখে পড়ে। সময় জ্ঞানের মুখোশ খুলে পড়ে।

রাজ্যপালকে সরিয়ে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর জন্য চলতি অধিবেশনেই বিল পাস হয়েছে বিধানসভায়। রাজ্যের দুটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়েও আচার্যর আসনে মুখ্যমন্ত্রীকে বসানোর তত্পরতা তুঙ্গে। শুক্রবার তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে আলোচনার সময় জমে ওঠে কবিতার লড়াই! 

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার কৃষি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেই, ছন্দের মোড়কে পাল্টা কটাক্ষ ছুড়ে দেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

অসীম সরকার আবার বলেন,

রাজ্যের সাংবিধানিক যিনি প্রধান
এই বিলটির মধ্যে তার অপমান
আবার তিনি যদি স্বাক্ষর না দেন, এই বিল হবে অযথা। 
তিনি আরও পাবেন মনোকষ্ট। 
আমাদেরও সময় নষ্ট। একটা পথই আছে শ্রেষ্ঠ। 
আলোচনার দ্বারাই হতে পারে সব সমাধান, 
মধুর বাক্যের আদানপ্রদান। 
কারণ উভয়কেই এক সংবিধান মেনে চলতে হবে।

এর পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের জবাব

অনেকে বলা ওই পদটি শুধুই সাদা হাতি পোষা। 
কথায় কথায় যিনি করেন শুধু গোঁসা। 
শিশুর গোঁসা ভাঙাবে গোটা রাজ্যবাসী, 
ট্যুইটবাবুর গোঁসা ভাঙাতে তাঁকে করুন কাশীবাসী। 

অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে ভোলা ময়রা আর ফিরিঙ্গি সাহেবের সেই লড়াই বাঙালি আজও ভোলেনি। অনেকে বলছেন, তারই ছোঁয়া যেন দেখা যাচ্ছে বাংলার আচার্য রাজনীতিতে।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget