এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ বিধানসভার অধ্যক্ষের

কৃষ্ণ কল্যাণী ছাড়াও বিরোধী দলনেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ করলেন বিধানসভার (Assembly) অধ্যক্ষ। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেন তাঁকে আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণ কল্যাণী ছাড়াও বিরোধী দলনেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়  (Biman Banerjee)। এরপর অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি। 

বুধবার শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন, তখন তাঁর বিরোধিতায় সরব হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়  এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।  যাঁরা প্রত্যেকে বিজেপির প্রতীকে গত বিধানসভা ভোটে জিতলেও, পরে তৃণমূলের পতাকা হাতে নেন।এরপর মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ দেওয়ার সময়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। সেই সময় শুভেন্দু অধিকারীকে ও কৃষ্ণ কল্যাণীর মধ্যে কার্যত বচসা বেধে যায়। এরপরই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন,  বিধানসভায় দাঁড়িয়ে, শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার তাঁর বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছেন।

বিধানসভায় কৃষ্ণ কল্যাণীর এই অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী বলেন, "এটা খুবই গুরুতর অভিযোগ। বিধানসভায় যে কোনও বিধায়ক, তাঁর বক্তব্য জানাতে পারেন। সেজন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে ইডি, সিবিআই, আয়কর দফতর কারা চালায়।'' এরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিযোগ সত্যি প্রমাণিত হলে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হবে।'' এরপরই এদিন স্বাধিকার ভঙ্গের নোটিস গ্রহণ করলেন স্পিকার। যদিও গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেন, “বললেই প্রিভিলেজ নোটিস আনা যায় না। তার আগে প্রমাণ করতে হবে, যে আমি এগুলো বলেছি।’’ অন্যদিকে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে, নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে মামলা করেছেন। হাইকোর্ট-সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছি। সাহস থাকলে ছুঁয়ে দেখান।’’

আরও পড়ুন: Suvendu Adhikari : 'ইমিডিয়েট পেগাসাস তদন্তে মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক', খোঁচা শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget