এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ইমিডিয়েট পেগাসাস তদন্তে মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক', খোঁচা শুভেন্দুর

Suvendu Adhikari Vs Mamata Banerjee : ঝালদা এবং পানিহাটিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজার আবহে,  সেই পেগাসাস বুধবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 

কলকাতা : ঝালদাকাণ্ডে নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো, একটি অডিও ক্লিপ সামনে এনে অভিযোগ করেছেন, ঝালদা থানার আইসি, তৃণমূলে যোগ দেওয়ার জন্য, তাঁদের ওপর চাপ দিচ্ছিলেন। এই প্রেক্ষাপটে বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন কথা বলাও বিপদ। কেউ কারও সঙ্গে কথা বললে, তা-ও রেকর্ড করা হচ্ছে। তারপর ভাইরাল হয়ে যাচ্ছে। এটা একেবারেই ঠিক নয়। এটা একটা অপরাধ। দয়া করে কেউ পেগাসাস করতে যাবেন না। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, তিন বছর আগে আমাদের কাছেও, পেগাসাস কেনার অফার এসেছিল। কিন্তু, আমরা কিনিনি। অন্ধ্রপ্রদেশ কিনেছিল। মানুষ কারও সঙ্গে নির্ভয়ে কথা বলবে, এটাই তো হওয়া উচিত। কথা বলতে ভয় পাবে, এটা তো ঠিক নয়। এই মন্তব্যের কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' আমি বলব, ইমিডিয়েট পেগাসাস তদন্তে মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ' ।

সম্প্রতি পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়। সংসদে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন বিরোধীরা। ঝালদা এবং পানিহাটিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজার আবহে,  সেই পেগাসাস বুধবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 

এই প্রেক্ষাপটে বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট-বক্তৃতায় পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ যেমন রাফ অ্যান্ড টাফ হবে, তেমন মানবিকও হবে। রাজনৈতিক রঙ দেখে, পুলিশ কাজ করলে হবে না। এটা আমি পছন্দ করি না। বেশিরভাগ পুলিশ ভাল কাজ করে। কাজ করতে গিয়ে ভুল করলে, শুধরে নিতে হবে। পুলিশ যদি বেআইনি কাজে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এখানে একটা-দু’টো ঘটনা ঘটছে বলে রাজ্যকে ক্রিমিনালদের হাতে ছেড়ে দিতে হবে, এটা মনে করি না। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, কর্নাটক, দিল্লিতে মানুষ বিচার পায় না। কিন্তু, বাংলায় মানুষ বিচার পায়। কেউ যদি ভুল করে, আইন আইনের পথে চলবে। তার মানে এটা নয়, যে দিল্লির পুলিশ ভাল, বাংলার পুলিশ কালো। বাংলার পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করেন মুখ্যমন্ত্রী। 

 

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget