এক্সপ্লোর

Madhyamik And Higher Secondary 2022: অফলাইনেই মাধ্যমিক, কাল অ্যাডমিট কার্ড

Madhyamik And Higher Secondary 2022: অফলাইনেই হবে এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। মার্চের সাত তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অফলাইনেই হবে এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক।

মার্চের সাত তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক। করোনা আবহে জল্পনা ছিল জোড়া পরীক্ষা ঘিরে। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের পরেই স্পষ্ট হয় প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই জোড়া পরীক্ষা হবে অফলাইনেই।

বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়, তা করতে হবে মার্চের ৪ তারিখের মধ্যে। মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আগের মতোই অন্য স্কুলে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে নিজের স্কুলে।


সূত্রের খবর, অল্প সময়ের এই বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যজুড়ে পরীক্ষা চলাকালীন স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট। সূত্রের খবর, প্রশ্নের প্রতিলিপি বাইরে আসা এড়াতে এই পদক্ষেপ ছাড়াও, প্রশাসনকে আগেভাগেই সচেতন হতে বলা হয়েছে । পাশাপাশি প্রথামাফিক, পরীক্ষাকালে যাতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা না ঘটে । পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন যাতে থাকে, তা নিশ্চিত করতে বলা  হয়েছে । করোনা আবহে গতবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জোড়া পরীক্ষাই বাতিল করতে হয়েছিল । ফেব্রুয়ারির শুরু থেকেই স্কুল খুলেছে। এই প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো দুটি বড় পরীক্ষা অফলাইনেই নিতে চায় পর্ষদ ও সংসদ । তা এদিনের বৈঠকে স্পষ্ঠ করে দেওয়া হয়েছে । 


ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পর্ষদ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, পার্শ্বশিক্ষকদের বাদ রাখা হচ্ছে নজরদারির দায়িত্ব থেকে, শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ থাকবে। করোনা আবহে পরীক্ষা। তাই বাড়ছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। সব মিলিয়ে দুই বছর পর রাজ্যে ২টি বড় পরীক্ষা। তাই সাবধানী রাজ্য।

দ্রুততম হাফসেঞ্চুরি! রেকর্ড গড়েও নির্লিপ্ত বাঙালি কন্যা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget