এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি খুব মর্মাহত,' হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে প্রতিক্রিয়া মমতার

Mamata Banerjee On Student Death: রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটরবাইকে যাচ্ছিল বাবা ও ছেলে।

কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হল না জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হাতির হানায় মৃত্যু হল ছাত্রের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পরীক্ষার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটরবাইকে যাচ্ছিল বাবা ও ছেলে। কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় তারা। বাবা প্রাণে বাঁচলেও ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে দাঁতাল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিন শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এর থেকে মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না। যখন এরা দল বেঁধে আসে তখন এটা হয় না। তখন ফরেস্টের লোকেরা নিয়ন্ত্রণ করতে পারে। যখন একা হয়ে যায় তখন মাথা ঠিক থাকে না। এখানে ওখানে ঘুরে বেড়ায়। কেউ তো জানত না এরকম ঘটনা ঘটবে। আমি আজকে শিক্ষা দফতরকে বলেছি প্রয়োজন হলে জঙ্গল এলাকায় যারা থাকে তাদের জন্য পরীক্ষার সময় বাসের বন্দোবস্ত করতে। কিন্তু হাতির দল বাসও উল্টে দিতে পারে। বন দফতরকে আর একটু সিরিয়াস এবং পুলিশকেও বলব নজর রাখতে। জলপাইগুড়ির জেলাশাসক এবং গৌতম দেবকে।''  

আজ থেকে শুরু মাধ্যমিক: কড়া নিরাপত্তায় আর কয়েকঘণ্টা পর শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা। মধ্যশিক্ষা (West Bengal Board Of Secondary Education) পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি হল, 033-2321-3827, 033-2359-2274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল 033-2321-3089, পর্ষদের সচিবের দফতরের নম্বর 033-2321-3816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল, examwbbse@gmail.com। মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে অরিজিনাল অ্যাডমিট কার্ড  ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: Presidency University: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর হামলার অভিযোগ TMCP-র বিরুদ্ধে

 

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget