এক্সপ্লোর

Tapas Roy: 'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের

NCPI MP Sudip Banerjee: এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সুদীপকে নিশানা করেছেন তাপস রায়। বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন। 

কলকাতা : ফের এনিসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের শিল্পমন্ত্রী এবং মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তাপস রায় বলেছেন, 'পরচুলা, দাড়িবাবা। সম্মানটা তো পাবে না। এদিকেই যাক আর ওদিকেই যাক। জীবনে কোনও সম্মান পাবে। এই বৃদ্ধ বয়সে, ৮০ বছরের বুড়ো, তৃণমূলের কাছে পাবে? ২টো তৃণমূলের কাছেও পাবে না। সাধারণ মানুষের কাছেও পাবে না। আমাদের কাছে আশা করে কেন? বেহায়া, নির্লজ্জ, এদের সম্মানবোধ থাকলে সরে আসত। আমিও তো জয়েন করেছি বিজেপিতে, ৭টা অর্জানাইজেশনের দায়িত্ব, ৬টা সরকারি দায়িত্ব, প্লাস এমএলএ ছেড়ে। দেখি না সুদীপের কত দম। ছেড়ে দিয়ে এসে নির্বাচন লড়ুক।' এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সুদীপকে নিশানা করেছেন তাপস রায়। বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন। 

অন্যদিকে, তৃণমূলত্যাগী ২০ NCPI সাংসদের ভবিষ্যৎ কী? ১৮ সেপ্টেম্বর শুনানি। বিদ্রোহীদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ NCPI সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিস, ১৮ সেপ্টেম্বর শুনানি। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবিতে অভিষেকের মামলা। অভিষেকের মামলার প্রেক্ষিতে ২০ বিদ্রোহী সাংসদকে নোটিস। 

'যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান', মমতাকে নন্দীগ্রামে একা লড়ার চ্যালেঞ্জ মদনের 

কলকাতার পুর নির্বাচনে একাই লড়বে বিজেপি নাকি জোট করবে এনডিএ-র শরিক এনসিপিআই-এর সঙ্গে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপি নেতৃত্বের অনেকেই যদিও এই প্রসঙ্গে জানিয়েছেন যে কোনও জোট হচ্ছে না। বিজেপি একাই লড়বে পুরভোটে। কয়েকদিন আগে এই আবহে এনিসিপিআই সাংসদকে কটাক্ষ করেছিলেন রাজ্যের মন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি বলেন, 'সুদীপের কথায় আমার প্রতিক্রিয়া দিতে খুব বিরক্ত লাগে। আর এখন সুদীপের হয়েছে কি, কতক্ষণ কথা বলল প্রধানমন্ত্রীর সঙ্গে, কতক্ষণ কথা বলল অমিত শাহজির সঙ্গে, কতক্ষণ কথা বলল মুখ্যমন্ত্রীর সঙ্গে; এখন এই সব বলে ওকে রাজনীততে ভেসে থাকতে হচ্ছে। আর কিছু বলতে চাই না।' তাপস রায় আরও বলেন, 'কী ঘটে দেখা যাক না। আমি বিজেপির কর্মী। আমাকে দল যেমন চালাবে, আমি তেমন চলব। আমি দলের ঊর্ধ্বে নয়। নিজেকে কখনও, কোনও দিন সেটা ভাবিনি। আজও ভাবছি না। আগামী দিনেও ভাবব না। আমাকে দল যখন যখন যে দায়িত্ব দিয়েছে, সেটাকে সুচারু রূপে পালন করেছি। আগামী দিনেও পালন করব। দল যে গাইডলাইন দেবে আমাকে, আমি সেটাই পালন করব।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget