এক্সপ্লোর

Piyali Basak : দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে

Mountaineer Piyali Basak : প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল মাকালু অভিযানে বেরোচ্ছেন পিয়ালি। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : অন্নপূর্ণা জয় করে ঘরে ফিরেছেন পিয়ালি বসাক (Piyali Basak)। ১৭ই এপ্রিল বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েন চন্দননগরের পর্বতারোহী (Mountaineer)। কেমন ছিল সেই অভিজ্ঞতা, গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনানোর পাশাপাশি পিয়ালি তৈরি হচ্ছেন তাঁর পরের লক্ষ্যপূরণে। এবার তার লক্ষ্য মাউন্ট মাকালু (Mount Makalu)।

কীভাবে অন্নপূর্ণা জয় ?

দুর্গম শৃঙ্গের প্রতি তাঁর অমোঘ আকর্ষণ। সেই শৃঙ্গ জয়ের টানেই বারবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। এবারও বেরিয়েছিলেন। ফিরলেন বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ জয় করে। প্রতিকূলতার পাহাড় অতিক্রম করে অন্নপূর্ণার শিখর ছুঁলেন হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক। দশম উচ্চতম শৃঙ্গ হলেও, অন্নপূর্ণা জয় বরাবরই পর্বতারোহীদের কাছে কঠিন ধাপ। সেই লক্ষ্য নিয়ে গত ৯ মার্চ, পাড়ি দিয়েছিলেন পিয়ালী। আবহাওয়া, দুর্গম পথ কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাঁর স্বপ্নের পথে। গত ১৭ এপ্রিল সোমবার সকালে ৮ হাজার ৯১ মিটার উঁচু অন্নপূর্ণা পর্বতশৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েন। অভিজ্ঞতা ভাগ করে নিয়ে পিয়ালি বলেছেন, 'এতটাই শক্ত বরফ ছিল যে জুতোয় লাগানো লোহার কাঁটা সেখানে কোনোভাবেই দাঁড়াচ্ছিল না। যেখানে জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে পরিকল্পনার অভাবের জন্যই আমার বিনা অক্সিজেনে শৃঙ্গ জয় করা হাতছাড়া হল।'  

একাধিক শৃঙ্গ জয়

এর আগে মানাসুলু, ধৌলাগিরি, লোৎসের মতো একাধিক শৃঙ্গ জয় করেছেন এই বঙ্গতনয়া। ২০২২ সালে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে পৌঁছে রেকর্ড গড়েন পিয়ালি বসাক। এবার তাঁর লক্ষ্য ৮ হাজার ৪৬৩ মিটার উঁচু মাকালু। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ। তাই সাহায্যের আর্তি নিয়ে পিয়ালি বলেছেন, 'রাজ্য ও কেন্দ্রের কাছে আবেদন একটু সাহায়্য করলে দেশের মুখ উজ্জ্বল করব'। প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল মাকালু অভিযানে বেরোচ্ছেন পিয়ালি। যে অভিযানে খরচ প্রায় ১৬ লক্ষ টাকা।

পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালি। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেছিলেন। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য । ২০২২ সালের ২২শে মে পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালি। তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে সিনেমায় পদার্পণ, 'ফাটাফাটি' সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget