এক্সপ্লোর

WB Municipal Elections: জয়ের বিচারে দুইয়ে নির্দল! কোন দলের দখলে কত ওয়ার্ড

Municipal Election Vote Percentage : ১০৮ পুরসভার ১০২ আসনে জেতার পথে ৬৩ শতাংশর বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস

কলকাতা : রাজ্যজুড়ে সবুজ সুনামি। পুরভোটের (West Bengal Municipal Election Result 2022) ফলাফলে তৃণমূলের (TMC) জয়জয়কার। ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী হয়েছে। রাজ্যজুড়ে মোট ওয়ার্ডের বিচারে প্রায় ৮৬ শতাংশই গিয়েছে ঘাসফুল শিবিরের দখলে। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুরভোটে ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১ হাজার ৮৬৬টি জয়ী হয়েছে তৃণমূল। আর ভোটের বিচারে বাকিদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নির্দল প্রার্থী। ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১১৯টিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। এদিকে, ৬৩টিতে ওয়ার্ডে বিজেপি, ৫৭টি ওয়ার্ডে বামফ্রন্ট ও ৫৯টি ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস।

এদিকে, সবুজ সুনামিতে ভর করে ১০৮ পুরসভার ১০২ আসনে জেতার পথে ৬৩ শতাংশর বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবারের পুরভোটে বামেদের (Left) প্রাপ্ত ভোটের হার ১৪ শতাংশ। আর অনেকটাই কমে বিজেপি (BJP) ভোট পেয়েছে ১৩ শতাংশ। দিকে, কংগ্রেস (Congress) ভোট পেয়েছে ৫ শতাংশ। আর নির্দল ও অন্যান্যদের প্রাপ্ত ভোটের হার ৫ শতাংশ। রাজ্যজুড়ে দাপট দেখালেও দার্জিলিং, তাহেরপুর, এগরা, বেলডাঙা, ঝালদা ও চাঁপদানি এই ছ'টি পুরসভা শুধুমাত্র দখল করতে ব্যর্থ হল তৃণমূল। নদিয়ার তাহেরপুর পুরসভা (সিপিএম-৮, তৃণমূল-৫) দখল করেছে সিপিএম । দার্জিলিং পুরসভা (হামরো-১৭, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা-৮, গোর্খা জনমুক্তি মোর্চা-৪, টাই-১ (হামরো ও তৃণমূলের)) দখল করেছে হামরো পার্টি। আর চাঁপদানি পুরসভা ( তৃণমূল ১১, নির্দল ১০, কংগ্রেস ১), এগরা পুরসভা (  তৃণমূল ৭, বিজেপি ৫,  কংগ্রেস ১,  নির্দল ১), বেলডাঙা পুরসভা  ( তৃণমূল ৭, বিজেপি ৩, নির্দল ৪) ও ঝালদা পুরসভা (তৃণমূল-৬, কংগ্রেস-১, নির্দল-২ (ভোটে জেতার পরই একজন নির্দল তৃণমূলে যোগ দেন)) হয়েছে ত্রিশঙ্কু।

আরও পড়ুন-ভোট শতাংশে বিজেপিকে টেক্কা বামেদের, পুরভোটে কারা কোথায়

একঝলকে ওয়ার্ড ভিত্তিক ফলাফল-

  • ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১ হাজার ৮৬৬টি জয়ী তৃণমূল।
  • ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১১৯টিতে জয়ী নির্দল।
  • ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতে জয়ী বিজেপি।
  • ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ৫৭টিতে জয়ী বামফ্রন্ট।
  • ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ৫৯টিতে জয়ী কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget