এক্সপ্লোর

Recruitment Scam: CBI স্ক্যানারে পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি ! অভিযোগের শীর্ষে দক্ষিণ দমদম..

CBI On Bengal Municipality Recruitment Scam: দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই নজরে ৩২৯ জনের নিয়োগ , সিবিআই স্ক্যানারে রাজ্যের অন্যান্য পুরসভা কোনগুলি ?

কলকাতা: সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি। ২০১৪ সালের পর ১৭টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। অর্ধেকের বেশি চাকরিই বেআইনি ভাবে, উল্লেখ সিবিআই চার্জশিটে। বেআইনি ভাবে সবথেকে বেশি চাকরির অভিযোগ দক্ষিণ দমদম পুরসভায়।

দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই নজরে ৩২৯ জনের নিয়োগ। কামারহাটিতে ৩০৩ জন, বরানগরে ২৭৬ জন, টিটাগড়ে ২২১ জনের নিয়োগও সিবিআই রাডারে। কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভায় ভুরি ভুরি বেআইনি চাকরির অভিযোগ। কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর বেআইনি ভাবে নিয়োগের অভিযোগের তদন্তে সিবিআই। সিবিআই সূত্রে খবর, প্রতিটি পুরসভায় নিয়োগ হয়েছিল অয়ন শীলের সংস্থার মাধ্যমে। পানিহাটি ও টাকি পুরসভাকে ক্লিনচিট সিবিআইয়ের।

সম্প্রতি পুর নিয়োগ মামলায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। সূত্রের খবর, তাতে অয়ন শীল এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের নাম ছিল। সিবিআই সূত্রে দাবি, করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় একইদিনে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই দিনেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চাকরি হয়েছিল ২৯ জনের। কিন্তু কার নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদে তার কোনও সদুত্তর দিতে পারেননি প্রাক্তন চেয়ারম্যান। কাগজপত্র না দেখে কিছুই বলতে পারব না, প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন পাঁচুগোপাল রায়।

আরও পড়ুন, BJP প্রার্থীর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ! হানা দিতেই BSF-র গাড়ি ভাঙচুর, আহত ১..

যে দিন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোল, সেদিনই হয়ে গেল নিয়োগের প্রক্রিয়া। আরও চমকে দেওয়ার মতো তথ্য হল, সেই একইদিনে ইস্যু করে দেওয়া হল অ্যাপয়েন্টমেন্ট লেটার আর ওই একদিনেই, চাকরিতে যোগও দিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা।নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চার্জশিট দিয়ে, এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল, একজন-দু'জনের নয়, ২৯ জনের। একই দিনে বিজ্ঞপ্তি, নিয়োগের চিঠি ও কাজে যোগ, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে দাবি CBI-এর।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget