এক্সপ্লোর

Suvendu Adhikari : সাগরদিঘিতে শুভেন্দু অধিকারীকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের

TMC go Back Slogan : সাগরদিঘিতে ভোটপ্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে শুভেন্দু।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সাগরদিঘিতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গো-ব্যাক স্লোগান তৃণমূলের। সাগরদিঘিতে (Sagardighi) ভোটপ্রচারে গিয়ে তৃণমূল (TMC) কর্মীদের বিক্ষোভের মুখে শুভেন্দু। শুভেন্দুর কনভয় যাওয়ার সময় তৃণমূল কর্মীদের গো-ব্যাক স্লোগান (Go Back Slogan)। প্রসঙ্গত, গতকালই কোচবিহারের তুফানগঞ্জে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো হয়। দলীয় সভায় যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন। 

সাগরদিঘিরে প্রচারে গিয়ে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

সাগরদিঘিতে ভোটপ্রচারে গিয়ে কংগ্রেস প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি থেকে অভিষেকের মন্তব্য করেছিলেন, ২০২১-এর ভোটের (Election) থেকে বেশি গুরুত্বপূর্ণ সাগরদিঘির (Sgardighi) উপনির্বাচন । সিপিএম (CPIM)-কংগ্রেস-বিজেপির (bjp) অশুভ আঁতাঁতকে জবাব দেওয়ার সময় এসেছে । মীরজাফরদের হারাতে হবে । একটা বুথেও তৃণমূল হারলে, সেটা হবে মীরজাফরের বুথ । ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে মন্তব্যের পরই সাগরদিঘিতে প্রচারে গিয়ে ঘাসফুল শিবিরের কর্মীদের থেকে গো ব্যাক স্লোগান শুনতে হল শুভেন্দুকে। 

প্রসঙ্গত, গতকাল কোচবিহারে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। পাশাপাশি সেখানে সভা থেকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করতে গিয়ে তৃণমূল নেতাদের বাড়ির দরজায় লাথি মারার, বাড়ি থেকে বেরোলে বেঁধে রাখার মতো বিতর্কিত দাওয়াইও গিয়েছিলেন তিনি। গতকালের মতোই শুভেন্দু অধিকারীকে এদিন তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান দেওয়া তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক তরজা। 

সাগরদিঘিতে উপনির্বাচন

নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২৪৬টি বুথের সবক'টিতেই থাকবে বাহিনী। থাকবেন ৩ জন অবজার্ভার। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। ১৯৭৭ থেকে ২০১১ একটানা বামেদের দখলে ছিল এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে রাজ্যে শাসকের সঙ্গে বদলে যায় সাগরদিঘির রঙ। এরপর, ২০২১ পর্যন্ত সাগরদিঘির রাশ ছিল তৃণমূলের হাতে। ২০২১-এর ভোটে সাগরদিঘিতে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। জোটে লড়ে তৃতীয় স্থান পেয়েছিল বাম-কংগ্রেস। এবার সাগরদিঘি উপনির্বাচনে কী ফল হয় পঞ্চায়েত ভোটের আগে নজর সেদিকেই।  

 

আরও পড়ুন- সাগরদিঘি থানার ওসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget