এক্সপ্লোর

Suvendu Adhikari : নবান্নে আজই SP-DM-দের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কী বার্তা দেবেন ?

Bengal News: ক্ষমতায় এসে রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিক করার লক্ষ্যে তাদের সরকার কাজ করবে বলে নির্বাচনী প্রচারেই আশ্বাই দিয়েছিল বিজেপি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আগের সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতির অভিযোগ তুলে বারবার সরব হয়েছে বিজেপি। ক্ষমতায় এসে রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিক করার লক্ষ্যে তাদের সরকার কাজ করবে বলে নির্বাচনী প্রচারেই আশ্বাই দিয়েছিল বিজেপি। নতুন সরকার যাত্রা শুরু করার পর এবার সেই লক্ষ্যে বৈঠক করতে চলেছে। কিছুক্ষণের মধ্যে নবান্নে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের তথা SP-DM-দের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  

নবান্নে এই মুহূর্তে বিধায়কদের সঙ্গে বৈঠক চলছে মুখ্যমন্ত্রীর। এই বৈঠক শেষ হওয়ার পরে যারা আইপিএস রয়েছেন...জেলাশাসক, এসপি এবং এসপির ওপরে যে ব়্যাঙ্ক তাঁদের সঙ্গে বৈঠক করবেন। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলা থেকে জেলাশাসক, এসপিরা আসছেন। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠক এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, মুখ্যমন্ত্রীর প্রথম ব্রিফ্রিং অর্থাৎ পুলিশ-প্রশাসনের কাছে কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য চালাতে চান, কোন দৃষ্টিভঙ্গি থেকে তিনি চান অফিসাররা কাজ করুন, এই বার্তা স্পষ্ট হবে। সমস্ত আইপিএস অফিসার এই বার্তা পেতে চান যে মুখ্যমন্ত্রী কী চাইছেন। কীভাবে রাজ্যটা চালাতে চাইছেন। মনে করা হচ্ছে, আজকের বৈঠক থেকে তার একটা গাইডলাইন মুখ্যমন্ত্রী তুলে ধরবেন রাজ্যের সমস্ত আইপিএস অফিসার এবং এসপি-ডিএমদের কাছে। প্রসঙ্গত, এবারে নির্বাচনে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এটা ছিল তাদের অন্যতম 'অস্ত্র'। তারা বারবার এই অভিযোগ করেছে যে, রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। দিন দিন তা আরও খারাপ হচ্ছে। এবং আইএএস-আইপিএস অফিসারদের তৎকালীন সরকার তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেন। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের কাজ করতে দেওয়া হয় না। এই অভিযোগে বারবার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার সরব হয়েছেন। বিজেপির নির্বাচনী ইস্তেহারেও এনিয়ে বার্তা ছিল।

মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর প্রধান লক্ষ্য কী হবে সেকথা শপথ নেওয়ার পরপরই এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন শুভেন্দু। সোশ্যাল পোস্টে তিনি লিখেছিলেন, "উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা, সাংস্কৃতিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার রক্ষাই হবে আমাদের প্রধান লক্ষ্য।" পশ্চিমবঙ্গের উদ্দেশে প্রণাম জানিয়ে শুভেন্দু লেখেন, "আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর ভাবনা, আদর্শ চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। আজ পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলাম। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয়মন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমি পশ্চিমবঙ্গে সুশাসন, নিরাপত্তা ও সর্বাঙ্গীন উন্নয়ন প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করলাম।" অর্থাৎ সুশাসন-নিরাপত্তার ওপর প্রথম থেকেই জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Advertisement

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget