এক্সপ্লোর

Agnimitra Pal: 'মন্ত্রী রূপে শপথ নেওয়ার পর...', মন্ত্রিসভার বৈঠকের আগে সমাজ মাধ্যমে বার্তা অগ্নিমিত্রা পালের

Minister Agnimitra Paul: এবারের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন অগ্নিমিত্রা পাল। 

কলকাতা : ৯ মে মন্ত্রী পদে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। আজ নবান্নে গিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে। তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অগ্নিমিত্রা। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা ফেসবুকে লিখেছেন, 'মন্ত্রী রূপে শপথ নেওয়ার পর আজ প্রথম বার নবান্ন আসলাম। অনেক দায়িত্ব, আপনারা সবাই আশীর্বাদ করবেন। পশ্চিমবঙ্গের উন্নতি তথা আমার আসানসোল দক্ষিণের উন্নতিতে আমি সর্বদা নিয়োজিত থাকবো।' এবারের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন অগ্নিমিত্রা পাল। 

গতকাল অর্থাৎ রবিবার সকালে কালীঘাটে পুজো দেন অগ্নিমিত্রা পাল। কালীঘাটের মূল মন্দির এবং আশপাশের মন্দিরগুলোয় পুজো দিয়েছেন অগ্নিমিত্রা পাল। ঠাকুরকে দিয়েছেন পদ্মফুল। সঙ্গে ছিলেন কয়েকজন কর্মী-সমর্থক। পুজো দেওয়ার পর অগ্নিমিত্রা বলছেন, 'আমরা তো এটাই শিখে এসেছি। হিন্দু বাড়িতে তো এটাই মা-বাবারা সেখানে। আমরা তো প্রতিদিন বাড়ি থেকে বেরনোর সময় মা-বাবা এবং ঠাকুরঘরে ঠাকুরকে প্রণাম করে বেরোই। ৪ তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। সেই বড় কাজে হাত দেওয়ার আগে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে।' 

অগ্নিমিত্রা আরও বলেন, 'প্রথম ভূমিকা হচ্ছে... মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। আজকে যখন কালীঘাটে মায়ের মন্দিরে গেলাম, আগে এতবার এসেছি, কোনওদিনও এত জয় শ্রী রাম ধ্বনি শুনিনি, কানে আসেনি। আর আজকে শুধু জয় শ্রী রাম, জয় শ্রী রাম। মানুষ কতটা ভয়ে ছিল ভগবানের নাম করতে। আজকে ভয় কিন্তু বেরিয়ে গিয়েছে। মানুষ বেরিয়ে এসেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেতা, গাড়ির বনেটে দাঁড়িয়ে আমাদের অনেক হুমকি দিয়েছেন, আজ তাঁর বাড়ির সামনে গিয়ে সাধারণ মানুষ থুতু ছেটাচ্ছেন। আমি জানি না এই দিনটা দেখার জন্যই কী উনি রাজনীতি করেছিলেন? নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করবেন না কিংবা ভগবানের উপরে ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সেবা করতে এসেছ, শাসন করতে নয়। আমরা কিন্তু সেবা করতেই এসেছি।' 

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাগত জানিয়ে 'গার্ড অফ অনার' 

প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন পেয়েছে তারা। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা ইভেন্টে মন্ত্রী পদে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই। সেই দিনই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget