এক্সপ্লোর

Humayun Kabir: ভোটের মুখে হুমায়ুন কবীরকে Y+ ক্যাটিগরির সুরক্ষা দিল স্বরাষ্ট্রমন্ত্রক!

West Bengal News: হুমায়ুন কবীরকে অমিত শাহের মন্ত্রকের সুরক্ষা প্রদান করা হল। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ককে দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা! তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকের Y+ ক্যাটিগরির সুরক্ষা দেওয়া হয়েছে

Humayun Kabir: পশ্চিমবঙ্গে ভোটের মুখে এবার হুমায়ুন কবীরকে সুরক্ষা দিল অমিত শাহের (Amit Shah) মন্ত্রক। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভরতপুরের হুমায়ুন কবীর। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে Y+ ক্যাটিগরির সুরক্ষা প্রদান করা হয়েছে। তৃণমূল ছাড়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন। চিঠি পেয়েই তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে Y+ ক্যাটিগরি নিরাপত্তা প্রদান করা হয়। আজ দুপুরে ১২ জনের কেন্দ্রীয় বাহিনী এসে পৌছয় হুমায়ুনের রেজিনগরের বাড়িতে। 
 
হুমায়ুন কবীর তৃণমূল (TMC) ছাড়ার পরেই জানিয়েছিলেন যে তিনি নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন। রাজ্য পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নিরাপত্তার জন্য তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আদালত পুরো বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানোর কথা বলে। সেই মতোই আবেদন করেন তিনি। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ হুমায়ুন কবীরকে Y+ ক্যাটিগরির সুরক্ষা প্রদান করা হয়। এরপরেই হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে পৌঁছন সিআইএসএফের (CISF) ১২ জনের সদস্য। 

এদিকে, আজ হুমায়ুন কবীরের 'আম জনতা উন্নয়ন পার্টি'-র রেজিস্ট্রেশন মঞ্জুর হল। হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে কিন্তু তাঁর দলের নামও বদল হয়। নাম বদলে হয় 'আম জনতা উন্নয়ন পার্টি'। কারণ ইতিমধ্যেই 'জনতা উন্নয়ন পার্টি' নামে একটি দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই কারণেই এই নাম বদল করা হল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, হুমায়ুন কবীরকে এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের নামে বিজ্ঞাপন দিতে হবে। কারও যদি কোনও আপত্তি না থাকে তবে হুমায়ুন কবীরের দলকে স্বীকৃতি দেবে নির্বাচন কমিশন। এরপর প্রতীকের জন্য আবেদন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হলে হুমায়ুন কবীরের দল ভোটে লড়তে পারবে বলে মনে করা হচ্ছে।  

হুমায়ুন কবীরকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেন, "যে রহস্য ছিল তা আস্তে আস্তে উদঘাটিত হচ্ছে। এর আগে হুমায়ুন কবীর ২০১৯ সালে বিজেপিতে ছিলেন। তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর হয়ে ভোট দেওয়ার জন্য অমিত শাহ গলা ফাটিয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। আবার নবরূপে বাবরি মসজিদের নামে যখন তিনি অনেককিছু করতে চললেন, একদিকে যোগী আদিত্যনাথ বললেন বাবরি মসজিদ নিয়ে যারা কথা বলছে তাদের সমাজ থেকে বয়কট করা উচিত। উল্টোদিকে অমিত শাহজি তাঁকে ওয়াই ক্যাটিগরির সুরক্ষা দিচ্ছেন। সমস্তটাই হচ্ছে বিজেপির চিত্রনাট্য, এটা পরিষ্কার। চিত্রনাট্যটা হয়েছে বিজেপির অফিসে। চরিতার্থ করছেন কয়েকজন। একদিকে আইএসএফ (ISF), একদিকে হুমায়ুন কবীর।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে হামলা ইরানের
আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে হামলা ইরানের
WB Assembly Election 2026: তৃণমূলের শক্ত ঘাঁটি মদন মিত্রর কামারহাটিতে গেরুয়া আবির খেলে প্রচার শুরু বিজেপি প্রার্থীর
তৃণমূলের শক্ত ঘাঁটি মদন মিত্রর কামারহাটিতে গেরুয়া আবির খেলে প্রচার শুরু বিজেপি প্রার্থীর
Yuva Sathi Payment: কেউ পেয়েছেন বেকার ভাতা, কেউ এখনও পাননি টাকা, কেন পেমেন্ট ফেল হচ্ছে? কী কারণ?
কেউ পেয়েছেন বেকার ভাতা, কেউ এখনও পাননি টাকা, কেন পেমেন্ট ফেল হচ্ছে? কী কারণ?
Civic Volunteer Bonus : এবার প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস বৃদ্ধির ঘোষণা, কী হবে ভবিষ্যৎ?
এবার প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস বৃদ্ধির ঘোষণা, কী হবে ভবিষ্যৎ?
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget