এক্সপ্লোর

Yuva Sathi Payment: কেউ পেয়েছেন বেকার ভাতা, কেউ এখনও পাননি টাকা, কেন পেমেন্ট ফেল হচ্ছে? কী কারণ?

Yuva Sathi Payment failed:অনেকেই ভাবছেন ফোনে মেসেজ আসা মানেই হয়তো সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু বাস্তব চিত্রটি একেবারে আলাদা।

Yuvasathi Payment: বিধানসভা ভোটের আগে, গত ৫ ফেব্রুয়ারি, অন্তর্বর্তী বাজেটে বাংলার যুব সাথী' নামে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে প্রকল্পের মাধ্যমে ন্যূনতম মাধ্য়মিক উত্তীর্ণরা সুবিধা পাবেন। প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য। প্রথমে, ২০২৬-এর ১৫ই অগাস্ট থেকে এই প্রকল্প চালু করার কথা হলেও, পরবর্তীকালে ভাতা চালুর সময়সীমা পয়লা এপ্রিলে এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী। এবার সেই পয়লা এপ্রিলের বদলে ৭ মার্চ থেকেই চালু হয়ে গেল যুবসাথী প্রকল্প। 

অনেকেই ভাবছেন ফোনে মেসেজ আসা মানেই হয়তো সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু বাস্তব চিত্রটি একেবারে আলাদা। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার পর অনেকেরই মোবাইলে মেসেজ ঢুকছে। কিন্তু ব্যাঙ্ক খাতা চেক করলেই দেখা যাচ্ছে ব্যালেন্স সম্পূর্ণ শূন্য।                                          

যাদের ট্রেজারি থেকে মেসেজ এসেছে অথচ টাকা পাননি এবং বিডিও অফিসে যেতে বলা হয়েছে, তাদের ক্ষেত্রে মূলত দুটি বড় সমস্যা চিহ্নিত করা হয়েছে। প্রথমত, ব্যাঙ্কের নিজস্ব সমস্যা: অনেক সময় গ্রাহকদের অ্যাকাউন্টে কেওয়াইসি ঠিকমতো আপডেট করা থাকে না। এই ধরনের Account এ সরকারি অনুদান অ্যাকাউন্টে ঢুকতে পারে না।

দ্বিতীয়ত, তথ্য ইনপুট করার সময় ত্রুটি: অনলাইনে একেবারে নিখুঁত তথ্য দিয়ে ফর্ম জমা দিলেও সমস্যা হতে পারে। এই সময় ভুলবশত অন্য কারও অ্যাকাউন্ট নম্বর বা কোনো ভুল সংখ্যা টাইপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ফলে টাকা পাঠানোর সময় নামের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর মেলে না এবং পেমেন্ট ফেইল হয়ে তা ফিরে যায়। মাঝের কোনো সংখ্যা ভুল টাইপ হয়ে থাকার কারণেই মূলত ট্রানজ্যাকশনগুলি আটকে যেতে পারে। 

অ্যাকাউন্টে টাকা না এলে দ্রুত কী পদক্ষেপ করবেন?


আপনি যদি দেখেন যে মেসেজ এসেছে অথচ টাকা পাননি, তাহলে এই কাজগুলি অবিলম্বে করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঠিকঠাক কাজ করছে কি না, তা বুঝতে নিজের অ্যাকাউন্টে ইউপিআই ব্যবহার করে সামান্য কিছু টাকা (যেমন ৫ বা ১০ টাকা) পাঠিয়ে দেখুন। টাকা ঠিকমতো জমা হলে বুঝবেন ব্যাঙ্কের তরফ থেকে কোনো গোলমাল নেই। আপনার স্থানীয় ব্লক বা বিডিও (BDO) অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় সংশোধন করে নিন।

সেরা শিরোনাম

Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
West Bengal: সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?
সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget