এক্সপ্লোর

West Bengal News Live : সরকারকে ডেডলাইন চাকরিহারাদের, সোমবারের মধ্যে সরকারপক্ষের কেউ দেখা না করলে বৃহত্তর কর্মসূচি

বৃহস্পতিবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। তারপরই রাজ্যে আসবেন অমিত শাহ।

Key Events
West Bengal News Kashmir Update India Vs Pakistan TMC BJP Narendra Modi Mamata Banerjee News Update West Bengal News Live : সরকারকে ডেডলাইন চাকরিহারাদের, সোমবারের মধ্যে সরকারপক্ষের কেউ দেখা না করলে বৃহত্তর কর্মসূচি
দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবর
Source : ABP Ananda

Background

 রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি

ছর খানেক বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে, বৃহস্পতিবার রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। নরেন্দ্র মোদি ফিরলে, একত্রিশে মে, দুদিনের সফরে রাজ্য়ে আসবেন অমিত শাহ। ১ জুন, সকালে বাংলাদেশ সীমান্তে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর। এদিকে প্রস্তুতি শুরু করেছে তৃণমূলও। ২৬-এর ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্য়েই জেলা সভাপতি পদে সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। 


 প্রধানমন্ত্রীকে কুর্নিশ শাহর  

কোথাও তিরঙ্গা যাত্রা, কোথাও যুদ্ধবিমানের পাইলটের পোশাক পরা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কাটআউট। এমনকী রেলের টিকিটেও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের বার্তা। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সামনে রেখে গোটা দেশজুড়ে প্রচারে নেমেছে বিজেপি। আর আজ অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে, ছত্রে ছত্রে এর কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিলেন অমিত শাহ। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, ভোটের বাক্সে ফায়দা তুলতে এবার কি সেনাবাহিনীর বীরগাথাকে কাজে লাগানো হবে?

রাজ্য়জুড়ে মিছিল তৃণমূলের

ইতিমধ্য়ে তৃণমূলও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, জাতীয়তাবাদের প্রশ্নে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিজেপিকে। অপারেশন সিঁদুর-এর পরেই, সেনাবাহিনীর শৌর্যকে সম্মান জানিয়ে রাজ্য়জুড়ে মিছিল করেছে তৃণমূল। কাশ্মীরের পাশাপাশি, ভারতের তরফে, বিভিন্ন দেশ ঘুরছে যে সব প্রতিনিধি দল, সেখানেও প্রতিনিধি পাঠিয়েছে রাজ্য়ের শাসক দল। তৃণমূলের প্রতিনিধিদল জম্মু
কাশ্মীরের বিভিন্ন অংশ পরিদর্শনেও গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এরই অঙ্গ হিসেবে, ঘটনার পরপরই, পহেলগাঁও হামলায় নিহতদের পরিবার, জম্মুতে জঙ্গি নিকেশ অভিযানে গিয়ে নিহত সেনার প্য়ারা কম্য়ান্ডো ঝণ্টু আলি শেখের পরিজনদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ও রাজ্য় সরকার।

সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না? কেন প্রধানমন্ত্রী নিজে গোটা বিষয়টার ব্য়াখ্য়া করছেন না প্রধানমন্ত্রী? পহেলগাঁওকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করা নিয়ে দেশজুড়ে জোরালো প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এবার একই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধী দলনেতার প্রশ্ন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন না মুখ্যমন্ত্রী? সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে এদিন পোস্টের শেষে মমতা বন্দ্য়োপাধ্য়ায় লিখেছেন, 'আমি বিশ্বাস করি, সাম্প্রতিক সংঘাত ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার অধিকার অন্য কারও আগে সর্বাগ্রে রয়েছে এই দেশের জনগণের।" তৃণমূলনেত্রীর এই পোস্টকে শেয়ার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে বিজেপি।

15:13 PM (IST)  •  24 May 2025

India Vs Pakistan News : গুজরাতের কচ্ছে গ্রেফতার সহদেব সিং গোহিল, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

জ্যোতি মালহোত্রার পর গ্রেফতার একের পর এক পাক গুপ্তচর। এবার গুজরাতের কচ্ছে গ্রেফতার সহদেব সিং গোহিল। পাকিস্তানে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ। 

14:17 PM (IST)  •  24 May 2025

Bengal Covid Update : রাজ্যে ফের করোনা উদ্বেগ, মগরাহাটে ২ কোভিড আক্রান্তের হদিস

রাজ্যে ফের করোনা উদ্বেগ । মগরাহাটে ২ কোভিড আক্রান্তের হদিস । বছর কুড়ির মহিলা ও এক কিশোরের শরীরের সংক্রমণ 
। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন ২ জন । 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget