এক্সপ্লোর

West Bengal News LIVE Blog: আর জি কর আবহের মধ্যেই ফের তরুণী নিগ্রহের ঘটনা, এবার চলন্ত ট্রেনেই

West Bengal Live Blog: অবৈধ কার্যকলাপে প্রশ্রয়দাতা স্বাস্থ্যসচিব। এবার অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল সিনিয়র চিকিৎসকদের। জেদ নয়, প্রমাণ আছে, প্রয়োজনে আজ বৈঠকে দেব। দাবি জুনিয়র ডাক্তারদের।

Key Events
West bengal news live updates 21 october RG kar case junior doctors protest mamata banerjee cyclone weather updates West Bengal News LIVE Blog: আর জি কর আবহের মধ্যেই ফের তরুণী নিগ্রহের ঘটনা, এবার চলন্ত ট্রেনেই
লাইভ ব্লগ
Source : ABPLIVE AI

Background

 রাজ্যের অনশন প্রত্যাহারের আবেদন খারিজ। আজ অনশন জারি রেখেই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। 

মুখ্যমন্ত্রী হয়তো ১০ দফা দাবি জানেন না, অথবা জানানো হচ্ছে না। অচলাবস্থা দৃঢ় সদিচ্ছার দ্বারাই সমাধান করা যেতে পারে। মুখ্যসচিবকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। ফের ডাক্তারদের একাংশকে হুঁশিয়ারি কুণালের। 

অবৈধ কার্যকলাপে প্রশ্রয়দাতা স্বাস্থ্যসচিব। এবার অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল সিনিয়র চিকিৎসকদের। জেদ নয়, প্রমাণ আছে, প্রয়োজনে আজ বৈঠকে দেব। দাবি জুনিয়র ডাক্তারদের।

দাবি না মানলে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হব। ফের হুমকি জুনিয়র ডাক্তারদের। শিরদাঁড়া বিক্রি না করে লড়াই, বার্তা শুভেনদুর। কৃষক আন্দোলনে কী করেছিল বিজেপি ? পাল্টা কুণাল।

ওবিসি বিষয়ক ছাড়পত্র আদালতে বিচারাধীন। আটকে নিয়োগ, আন্দোলনকারীদের সঙ্গে ফোনালাপে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। বাধা নেই, কেন নিয়োগ নয় ? পাল্টা আইনজীবীরা।

সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ চিকিৎসকদের চক্রান্ত। ফুলে ফেঁপে উঠছে নার্সিংহোম। আক্রমণ দেবাংশুর। তৃণমূল নেতাদেরও বেসরকারি হাসপাতালে বিনিয়োগ আছে, পাল্টা ডাক্তাররা।

অনশনের ১৬ দিনের মাথায় ধর্মতলায় চিৎকার সমাবেশে সামিল নাগরিক সমাজ। হুক্কাহুয়া সমাবেশ, কটাক্ষ কুণালের। অভদ্র, পাল্টা কটাক্ষ জুনিয়র ডাক্তারদের।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতীকি অনশন সটুডিওপাড়ার শিল্পীদের একাংশের। রানুচ্ছায়া মঞ্চে প্রতিবাদ। প্রতীকী অনশন সংগ্রামী যৌথ মঞ্চের।

অরাজনৈতিক আন্দোলন চলবে, ওদের গুরুত্ব দিয়ে লাভ নেই। প্রতিক্রিয়া জুনিয়র ডাক্তারদের। পায়ের তলায় জমি সরে গেছে, আক্রমণে সিনিয়র ডাক্তাররা।

 কলকাতা থেকে জেলা। আজ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দফতরের অফিস ঘেরাওয়ের ডাক জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের। 

 

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের হাসপাতালে হামলা। প্রসূতি মৃত্যু ঘিরে রণক্ষেত্র মেখলিগঞ্জ হাসপাতাল। ভাঙল লেবার রুমের দরজার কাচ, আটক ২। 

কৃষ্ণনগরকাণ্ডে যৌন নিগ্রহের কোনও প্রমাণ মেলেনি। জীবন্ত অবস্থাতেই শরীরের ৯০ শতাংশ দগ্ধ তরুণীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। অপেক্ষা পূর্ণাঙ্গ রিপোর্টের।

উপনির্বাচনে হাড়োয়ায় হাজি নুরুলের ছেলেকে প্রার্থী করল তৃণমূল। নৈহাটিতে সনৎ, মেদিনীপুরে সুজয়, তালডাংরায় ফাল্গুনী সিংহবাবু, সিতাইয়ে সঙ্গীতা, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো।

জমমু-কাশ্মীরে জঙ্গি হামলায় পরিযায়ী সহ ৭ শ্রমিকের মৃত্যু। গান্ডেরবালে টানেলের কাজের সময় গুলিতে মৃত এক চিকিৎসকও। হামলাকারীদের ছাড়া হবে না, হুঙ্কার অমিত শাহের।

কালীপুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা। সমুদ্রে ১১০ থেকে ১২০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা।

14:48 PM (IST)  •  21 Oct 2024

West Bengal Live: চলন্ত লোকাল ট্রেনের মধ্যে তরুণীকে কটূক্তি

আর জি কর-কাণ্ডের আবহে এবার চলন্ত লোকাল ট্রেনের মধ্যে তরুণীকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল। রেল পুলিশের বিরুদ্ধে উঠল, অভিযুক্তদের মদত দেওয়া ও অভিযোগকারিণীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ। ঘটনায় ৩ অভিযুক্তকে আটক করা হয়েছে। তরুণীর দাবি, রাত সাড়ে ৯টা নাগাদ ঢাকুরিয়া থেকে বনধুর সঙ্গে শিয়ালদাগামী লোকাল ট্রেনে ওঠেন। ট্রেনের মধ্যে বনধুর কাঁধে মাথা রাখায় আপত্তি করেন এক মহিলা যাত্রী। তখনই তিন যুবক তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে ও ছবি তুলে সোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। বচসার মধ্যেই শিয়ালদা স্টেশনে নেমে এক যুবকক চড় মারেন তরুণী। তার জেরে তরুণীর বনধুকে স্টেশনে ফেলে মারধর করা হয়। আউটপোস্টে আরপিএফের সামনেও অভিযুক্তরা হুমকি দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর দাবি, এক পুলিশকর্মীও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। SRP শিয়ালদার সঙ্গে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

14:10 PM (IST)  •  21 Oct 2024

West Bengal Live: সিবিআই স্ক্যানারে হালিশহর ও রানাঘাট পুরসভার নিয়োগ

এবার সিবিআই স্ক্যানারে হালিশহর ও রানাঘাট পুরসভার নিয়োগ। হালিশহর ও রানাঘাট পুরসভার ২ এক্সিকিউটিভ অফিসারকে তলব। চলতি সপ্তাহে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। অয়ন শীলের সংস্থার মাধ্যমে ২ পুরসভায় নিয়োগ। কাদের কোন পদে নিয়োগ? জানতে চায় সিবিআই, খবর সূত্রের

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget