এক্সপ্লোর

Udaynarayanpur Flood: জলের তলায় উদয়নারায়ণপুর কমপক্ষে ১৫টি গ্রাম, তৈরি ১৯টি ত্রাণশিবির

WB Flood Situation: জলমগ্ন হরিহরপুর, হোদল, শিবানিপুর, ঘোলা গ্রাম। এলাকাবাসীকে সরিয়ে নেওয়া হচ্ছে  নিরাপদ স্থানে।

সুনীত হালদার, উদয়নারায়ণপুর: ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর (Udaynarayanpur Flood)। জলের তলায় কমপক্ষে ১৫টি গ্রাম। জলমগ্ন হরিহরপুর, হোদল, শিবানিপুর, ঘোলা গ্রাম। এলাকাবাসীকে সরিয়ে নেওয়া হচ্ছে  নিরাপদ স্থানে। তৈরি করা হয়েছে ১৯টি ত্রাণশিবির।                                 

আতঙ্কের ছবি দক্ষিণবঙ্গে: পুজোর মুখে এ যেন প্রলয়। লাগাতার বৃষ্টি, সেই সঙ্গে বিভিন্ন জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। আর এই সাঁড়াশি চাপে, ঠিক পুজোর মুখে বন্যার ভ্রুকুটি বাংলায়। কোথাও বাঁধ টপকে গ্রামের পর গ্রামে হানা দিয়েছে নদীর জল। কোথাও আবার জলের তলায় চলে গেছে আস্ত সেতু। তার জেরে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণবঙ্গের মাথার ওপর যেন ফণা বিস্তার করেছে প্লাবন শঙ্কা  (West Bengal Flood Situation)।                               

প্লাবিত উদয়নারায়ণপুর: পুজোর মুখে হঠাৎ বন্যায় সর্বস্বান্ত হাওড়ার উদয়নারায়ণপুরের কৃষকরা। DVC-র ছাড়া জলে দামোদরের বাঁধ উপছে মঙ্গলবার রাত থেকে করে জল ঢুকতে শুরু করে একের পর এক গ্রামে। প্লাবিত হয় কমপক্ষে ১৫টি গ্রাম। উদয়নারায়ণপুরের টোকাপুর, জঙ্গলপাড়া, শিবানীপুর, আকনা, ঠাকুরানিচক, কুরচি শিবপুর, ঘোলা-সহ একাধিক গ্রামে কৃষিজমি, রাস্তাঘাট, ঘরবাড়ি জলের তলায় চলে যায়। ধান, আলু এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ সকাল দামোদরের জলস্তর কমছে। তবে অধিকাংশ গ্রাম এখনও জলমগ্ন। পুজোর মুখে ফসল মাঠেই নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। পুকুর ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিরাও। সরকার থেকে ক্ষতিপূরণ মিলবে কি না তা এখনও জানা নেই। তাই এ বছর পুজোর আনন্দ মাটি।  

দামোদরের নিম্ন অববাহিকায় অবস্থিত হুগলির (Hooghly) তারকেশ্বরে বিঘার পর বিঘা জমি জলের তলায়। তারকেশ্বরের কেশবচক, তালপুর, চাঁপাডাঙায় একাধিক গ্রাম জলমগ্ন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দেড়শোর বেশি বাড়িতে জল ঢুকেছে। এই পরিস্থিতিতে ঘর ছেড়ে নদীবাঁধে ত্রিপল খাটিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। হুগলির খানাকুলেও হু হু করে জল ঢুকছে মারোখানা, চিংড়া, পলাশপাই, অড়ুন্ডার মতো বিস্তীর্ণ এলাকায়। বিপদসীমার ওপর দিয়ে বইছে দামোদর। ফুঁসছে মুণ্ডেশ্বরী। আশঙ্কার প্রহর গুনছে সবাই।

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে আজ তৃণমূলের রাজভবন-অভিযান

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget