এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপের পর এবার পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ বাংলায়! কবে দুর্যোগ কমবে? আবহাওয়ার বড় আপডেট!

পূর্বাভাসে এও বলা হয়েছে, সোমবার এবং কাল মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বন্যা-ধস, একাধিক গ্রাম প্লাবিত, মৃত্যু বাড়ছে।
  • পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কমবে উত্তরবঙ্গে।
  • মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
  • কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া।

কলকাতা: টানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে। বন্যা-ধসে-নদীতে তলিয়ে উত্তরবঙ্গের একাধিক গ্রাম। বাড়ছে মৃত্যু। এখনও নিখোঁজ অনেকে। বোল্ডার পড়ে অবরুদ্ধ রাস্তা। আজ ফের ভারী বর্ষণের পূর্বাভাস। কী হবে পরিস্থিতি? এই নিয়ে আশঙ্কা বাড়ছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখবে বাংলা। একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের প্রভাব বিস্তার করেছে। আগামী ২৪ ঘন্টায় আরও একটি পশ্চিমবঙ্গে ঢুকবে এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের উপর রয়েছে যেটি এর পরেই আসবে বলে মনে করছে আবহাওয়া দফতর। 

তবে উত্তরবঙ্গের জন্য আশার কথা শোনাল হাওয়া অফিস। দুর্যোগ কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারেই। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গেও আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে।

পূর্বাভাসে এও বলা হয়েছে, সোমবার এবং কাল মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে।  সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। 

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

অন্যদিকে, কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনও মেঘলা আকাশ আবার কখনো আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তিও থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দু এক পসলা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget