এক্সপ্লোর

Suvendu Adhikari: 'টেটের প্রশ্ন বিক্রি হয়েছে...কারও চাকরি হবে না' বিস্ফোরক শুভেন্দু

TET: কারও চাকরি হবে না বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। 

কলকাতা: আজ রাজ্যে প্রাথমিকের টেট (Primary TET)। যা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি কারও চাকরি হবে না বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। 

বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার: রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি-তদন্ত চলাকালীনই আজ প্রাথমিকের টেট। রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় ৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবারের টেটে বসেছেন প্রায় ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। আর এই টেট নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "টেটের প্রশ্ন ফোন করে করে বিক্রি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়দের মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে। এটাতে কেউ চাকরি পাবে না। পরীক্ষার্থী পিছু এক হাজার টাকা নষ্ট করল। ৫০০ টাকা আগে নিয়েছে। আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরও ৫০০ গেল। ২০১৭ সালের টেটের নিয়োগ হয়নি। ২০২২ সালের টেটেরও নিয়োগ হয়নি। এবার লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার নামে ললিপপ ধরানোর জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের ন্যূনতম এক হাজার টাকা নষ্ট করল সরকার।'' 

কড়া নিরাপত্তা ব্যবস্থা: শিক্ষা-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আজ প্রাথমিকের টেট। স্বচ্ছতা বজায় রাখতে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন জেলার নামে তৈরি করা হয়েছে ডেস্ক। প্রতিটি ডেস্ক থেকে সিসি ক্যামেরায় চলছে পরীক্ষা কেন্দ্রে নজরদারি। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থী, পরীক্ষা-পরিদর্শক থেকে শুরু করে সেন্টার ইনচার্জ, সবাইকেই মোবাইল ফোন জমা রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। পরীক্ষার্থীর পরিচয় যাচাইয়ে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে জলের বোতল, ঘড়ি নিয়েও ঢোকাও নিষেধ। OMR শিট নিরাপদে রাখার জন্য কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, তিনটি ভাগে চলছে নজরদারি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের এন্ট্রি গেটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।যার কন্ট্রোল রয়েছে পর্ষদ অফিসে। একে বলা হচ্ছে কমান্ড কন্ট্রোল রুম। নজরদারির দ্বিতীয় ভাগ ফ্রিস্কিং। এই পর্যায়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হচ্ছে। ভুয়ো পরীক্ষার্থী ধরতে এবার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে পর্ষদ। নজরদারির তৃতীয় পর্যায়ের নাম বায়ো। এক্ষেত্রে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ খতিয়ে দেখার পাশাপাশি, বায়োমেট্রিক তথ্য ও ফেসিয়াল রিকগনিশন মিলিয়ে দেখা হচ্ছে। ঢোকা-বেরোনোর জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে একটি করে গেট খোলা রাখতে বলেছে পর্ষদ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North 24 Parganas: রেলগেট ভেঙে বিপত্তি, ফের বিপর্যস্ত পরিষেবা, ক্ষুব্ধ যাত্রীরা

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget