এক্সপ্লোর

North 24 Parganas: রেলগেট ভেঙে বিপত্তি, ফের বিপর্যস্ত পরিষেবা, ক্ষুব্ধ যাত্রীরা

Train Service Disruption: রবিবার ছুটির দিন হলেও বিভিন্ন জায়গাতেই টেট পরীক্ষা কেন্দ্র রয়েছে।

সমীরণ পাল, হাবরা: হাবরা এক নম্বর রেলগেট ভেঙে বিপত্তি। বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এদিন টেট (TET) পরীক্ষায় হয়ে সমস্যায় পড়েন চাকরিপ্রার্থীরা। সূত্রের খবর, রেলগেট ভেঙে যাওয়ায় শিয়ালদা - বনগাঁ (Sealdah - Bongaon)শাখায় আপ এবং ডাউন ট্রেন এক ঘণ্টা বা তারও বেশি দেরিতে চলে। ছুটির দিন হলেও পরীক্ষা সহ গীতা পাঠের অনুষ্ঠান থাকায় সমস্যায় পড়েছেন ট্রেনযাত্রীরা।         

রেলগেট ভেঙে সমস্যায় ট্রেনযাত্রীরা: রবিবার ছুটির দিন হলেও বিভিন্ন জায়গাতেই টেট পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য রেল পথকেই বেছে নিয়েছেন অনেকেই। পাশাপাশি এদিন ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচিও রয়েছে। এমনই এক দিনে রেলগেট ভেঙে যাওয়ার ফলে ফের বিপর্যস্ত রেল পরিষেবা। সব মিলিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। হাবরায় রেলওভার ব্রিজের দাবি জানান তাঁরা। পাশাপাশি রেল পরিষেবার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেন যাত্রীদের একাংশ। 

গত কয়েকদিনে একাধিকবার রেল পরিষেবা:

কখনও শতাব্দী প্রাচীন ট্যাঙ্ক ভেঙে বেঘোরে মৃত্যু। কখনও আবার কাপলিং খুলে গিয়ে বিপত্তি, কখনও বা রেলগেট ভেঙে গিয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। সব মিলিয়ে রেল পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। গত ১৩ ডিসেম্বর ট্রেন ধরতে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেঘোরে মৃত্যু হয় ৩ জনের। রীতিমতো মৃত্যুপুরী হয়ে ওঠে বর্ধমান স্টেশন। প্ল্যাটফর্মে যাত্রী-শেডের ওপর জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে পড়ে ঘটে গিয়েছিল মারাত্মক বিপর্যয়। মৃতদের তালিকায় ছিলেন এক মহিলা সহ ৩ জন। আহত অন্তত ৩৪।

এই ঘটনার ঠিক দুদিন পর, গত ১৫ ডিসেম্বর বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গিয়েছিল আপ বম্বে মেলের কাপলিং। রাত ৯টা নাগাদ উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ ২টি বগি। বিপত্তির জেরে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশন ছাড়তেই হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দেখতে পান, ইঞ্জিন সহ ট্রেনের একাধিক বগি আগে চলে গিয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে ট্রেন থামিয়ে দেন চালক। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এই ঘটনায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিল রেল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Narendra Modi: 'গীতা পাঠের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়', বার্তা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget