এক্সপ্লোর

Paray Shikkhalay: আজ থেকে শুরু পাড়ায় শিক্ষালয়, কচিকাঁচাদের উৎসাহ চরমে

Paray Shikkhalay Starts: পাড়ায় শিক্ষালয় শুরুর দিনে এই ছবি কলকাতার বেসরকারি স্কুলের। ফিউচার ফাউন্ডেশন স্কুল লাগোয়া মাঠে এবিপি আনন্দ। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে স্কুলের মুখ দেখল কচিকাঁচারা। কেউ ক্লাস টু, কেউ থ্রি - অথচ প্রথমবার স্কুলে আসা। অচেনা সহপাঠীকে এই প্রথম সামনে থেকে দেখা, হাতে হাত ধরে বন্ধুত্ব তৈরির পালা। পাড়ায় শিক্ষালয় শুরুর দিনে এই ছবি কলকাতার বেসরকারি স্কুলের। ফিউচার ফাউন্ডেশন স্কুল লাগোয়া মাঠে এবিপি আনন্দ। 

শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। কীভাবে ক্লাস হবে? সে বিষয়ে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'শিশুরা যারা এখনও ডোজ নেয়নি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। সেখানে তাঁদের পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। বৃষ্টির দিনে করা যাবে না। বৃষ্টির দিনগুলি দেখে নিতে হবে। বড় জায়গা থাকলে ভাল। বড় জায়গা না থাকলে গাছের তলায় পাড়ায় পাড়ায় শিক্ষালয় হবে। কিন্তু সেটা বৃষ্টির দিনে নয়। হঠাৎ ঝড় জলে বাজ পড়ে কেউ মারা গেল, সেটা যেন না হয়। সেটা শিক্ষকদের দেখে নিতে হবে।’ 

মমতার কথায়, এলাকা অনুযায়ী সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, 'সরস্বতী পুজোর পর আইসিডিএস সেন্টারগুলি পাড়ায় পাড়ায় খুলতে শুরু করুক। মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে ওরা মিড ডে মিলটাও পেয়ে যাবে।’ সোমবার থেকেই শুরু হল পাড়ায় শিক্ষালয়। 

প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয়। মমতার কথায়, "পাড়ায় পাড়ায় শিক্ষালয় একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় প্রকৃতির মুক্তাঙ্গনে শিক্ষা। শিক্ষকরা যেমন ৫-৬ ঘণ্টা স্কুলে ক্লাস করাতেন তেমনটা হবে না। পাড়ায় পাড়ায় ২ ঘণ্টা সময় নির্ধারিত থাকবে। আসবে, পড়বে, মিড ডে মিল খাবে, বাড়ি যাবে। শিক্ষকদেরও খুব একটা সমস্যা হবে না। শনিবার ছুটি থাকবে।''

পাড়ায় শিক্ষালয় প্রকল্পে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক (Teachers), পার্শ্বশিক্ষক (Para Teachers), শিক্ষা সহায়করা। জানা যাচ্ছে, প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। এই মুহূর্তে শুধুমাত্র প্রাথমিক স্তরে ভাবনা রাজ্য সরকারের। করোনা আবহে যেহেতু প্রায় ২ বছর স্কুল বন্ধ, তাই ছোটদের বিকল্প ক্লাসের ভাবনা বলেই শিক্ষা দফতর (Education Department) সূত্রের খবর।

সেরা শিরোনাম

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget